-
আমার ছোট্ট দুর্বলতা
–মানিক কুমার সাঁজোয়ালআমার ছোট্ট একটা দুর্বলতা,
তোমার মনে আঘাত দিয়েছে,
এমনি করে জীবনের প্রতিটা ক্ষণে,
মন যে তোমাকেই খুঁজে ফিরেছে।সবাই বলে আমি নাকি মিষ্টি চোর,
আমার প্রতি পলক মারে অনেকে দোর,
অল্পতেই যে আমি খুব দ্রুত যাই রেগে,
ন্যায়ের তরে জীবন নিয়ে চলি অতি বেগে।জানি না কেন এমন ভুল বারবার হয়,
তোমার চোখের কোণে জল ঝরে যায়,
এগুলো সবই যেন আমার বড় অপরাধ,
তাই তো পদে পদে আমি পাই অপঘাত।হৃদয়ের গহীনে ছিল না তো কোনো ছলে,
সব কথা তো আর যায় না যে খুলে,
ছোট্ট এই মনটা বড়ো কাঁচা ও সরল,
তাই তো তোমার চোখে নামে বাঁধভাঙা জল।তোমার হাসিমুখ আমার সবচেয়ে বড়ো পাওয়া,
তোমাকে কষ্ট দেওয়া মানে নিজে পুড়ে যাওয়া,
আজ বারেবারে তাই নিজ মনে করি পণ,
ভুল যেন আর না ভাঙে তোমার এ মন।বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।
7 Comments-
ছোট্ট ভুলের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা আর অনুতাপটা খুব সুন্দর
সত্যিই মিষ্টি অনুভূতিতে ভরা হৃদয়ছোঁয়া একটি লেখা 😊🖤 -
কবিতাটির “তোমার হাসিমুখ আমার সবচেয়ে বড়ো পাওয়া” লাইনটি এত সুন্দর আর আবেগী যে পড়েই মনটা ভালো হয়ে গেল, আপনি কি এমন অনুভূতি থেকেই কবিতাটা লিখেছেন?
-
মানিক কুমার সাঁজোয়াল, আপনার আবেগময় অনুভূতির প্রকাশ এবং মনের সরল স্বীকারোক্তিগুলো দারুণভাবে ফুটে উঠেছে, তাই আরও এমন সুন্দর লেখা উপহার দিয়ে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
shimul gupta
@shimulgupta
Abbas Ali
@abbasali
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Eqbal Hossain
@eqbalhossain


তোমার ছোট্ট ভুলের ভাঁজে লুকিয়ে আছে ভালোবাসার বিশাল অনুতাপ…🖤