Profile Photo

মোঃ মোক্তারুজ্জামান মোক্তারOffline

  • Profile picture

    মামার বাড়ি
    -মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
    মামার বাড়ি শূন্য হাড়ি
    নাহি ভরা দই।
    আর যাবনা মামার দেশে
    কইরে তোরা কই।
    গোয়াল ভরা নাইরে গরু
    গোলা ভরা ধান।
    যুগের মাথায় এলে পরে
    নেই তবু মান।
    আমের গাছে যখন আম
    যেই ধরে পাঁক।
    গাছ তলাতে নাইরে থাকা
    মারে মামি হাঁক।
    মামার দেশে আছে রে মামা
    নেই তবু সাধ।
    হারিয়ে গেছে সাধের ছড়া
    জনের যেন বাঁধ।

Skip to toolbar