Profile Photo

ফরিদুল ইসলামOffline

  • dailychandpursomoy
  • Profile picture of ফরিদুল ইসলাম
  • মায়ের মায়া
    ফরিদুল ইসলাম

    মনটা আমার পরে থাকে
    আমার মায়ের কবরে,
    হাসি মুখটা দেখতে মায়ের
    আজ বড়ই ইচ্ছা করে।

    কবর পানে চাইয়া থাকি,
    যদি দেখতে পাই,
    দুনিয়াতে মায়ের মত
    আমার আরতো কেহ নাই।

    কবরটারে ছুঁইয়া দেখি
    মাগো তুমি কই,
    মা বিনে হায় দুনিয়াতে
    কেমনে আমি রই।

    তোমার জন্য কত স্বপ্ন
    ছিল আমার মনে,
    মাগো আমার চোখের পানি
    আজ দেখে না কোন…Read More

    2
    2 Comments
    • মা বিনে সত্যি আমরা অসহায়।

    • ফরিদুল ইসলাম, মায়ের প্রতি আপনার এই গভীর ভালোবাসা এবং প্রতিটি লাইনের সহজ প্রকাশ সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কবরের পাশে দাঁড়িয়ে প্রিয় মানুষকে হারানোর এমন করুণ আর আকুতিভরা অনুভব পাঠককে বেশ আবেগপ্রবণ করে তোলে। আপনি যদি চাইলে মাঝে মাঝে কিছু নতুন শব্দ বা উপমার ব্যবহার করতে পারেন, তবে আপনার লেখাগুলো ভবিষ্যতে আরও অনেক বেশি আবেদনময়ী হয়ে উঠবে।

  • চাঁদের জোছনা
    ফরিদুল ইসলাম

    চাঁদের সিঁড়ি বেয়ে আমরা আনবো চাঁদের আলো,
    মুঠোয় ভরা জোছনা দিয়ে দূর হবে সব কালো।
    নদীর জলে রুপালি ঢেউ ছড়াবে মিষ্টি হাসি,
    স্নিগ্ধ হাওয়ায় জুড়িয়ে দেবো ধরণী রাশি রাশি।

    ঘুমিয়ে পড়া প্রহর জুড়ে ফুটবে হাজার তারা,
    পথ হারাতে দেবে না তো চাঁদের ইশারা।
    দুঃখ যত মেঘের মতো মিলিয়ে যাবে দূরে,
    সুখের গান বাজবে মনে আপন মধুর…Read More

    3
    5 Comments
    • আপনার এই লেখায় ‘মুঠোয় ভরা জোছনা দিয়ে দূর হবে সব কালো’—এই লাইনটি ভীষণ মায়াবী এবং এটি আমাদের মনের জমে থাকা ক্লান্তি ধুয়ে দেওয়ার অনুভূতি জাগিয়ে তোলে। চাঁদপুরের শান্ত নদী আর রূপালি জোছনার মিতালি বর্ণনার মাঝে আমাদের প্রিয় প্রকৃতির এক অনন্য সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, যা হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়। আপনি যদি ভবিষ্যতে প্রকৃতির এই স্নিগ্ধতাকে আরো একটু…Read More

    • কবিতার আশাবাদী সুর মন ভালো করে দিলো।

    • ফরিদুল ইসলাম, “নিঝুম রাতে বুক ভরে নেব শীতল পরশ খানি” লাইনটি পড়ার সময় মনে হলো যেন একদম শান্ত নদীর পাড়ে বসে আছি। আপনার লেখায় চাঁদপুর আর জোছনার মায়া খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সত্যি বলতে, আপনার কি এই লেখাটি লেখার সময় চাঁদপুরের কোনো বিশেষ জায়গা বা স্মৃতি মনে পড়ছিল?

    • দুঃখগুলো মেঘের মতো মিলিয়ে যাবে দূরে তাহলে কতইনা ভাল হতো।

    • জোছনার মায়ায় চাঁদপুরের নদী, প্রকৃতি আর মানুষের স্বপ্ন এক অপার শান্তির কাব্য হয়ে উঠেছে…..🤍🖤

  • শিশু নিপিড়ন

    ফরিদুল ইসলাম

    শিশু নিপিড়ন বাড়ছে দেশে
    দোষটা কি সব সরকারের,
    চরিত্রহীন জাতি আমরা
    ভয়কি আছে পরপারের।

    যে যার মতো চলছি আমরা
    খুরমা খাচ্ছি আরবের,
    অপসংস্কৃতির চর্চা করে
    নাচ শিখাচ্ছি বাঁদরের।

    শিশু নিপিড়ন বাড়ছে দেশে
    দোষটা কি সব সরকারের,
    চরিত্রহীন জাতি আমরা
    ভয়কি আছে পরপারের।

    আইনের দোহাই দিবো কতো
    বলছি কথা অধিকারের,
    নৈতিক…Read More

    5
    5 Comments
    • প্রতিবাদ শুধু কবিতায় নয়, বাস্তবেও প্রতিফলিত হোক—শিশুর জন্য নিরাপদ পৃথিবী চাই।

    • আপনার লেখাটিতে সমাজের অবক্ষয়ের প্রতি যে গভীর ক্ষোভ ফুটে উঠেছে, তা আমাদের প্রত্যেকের বিবেককে নাড়া দেওয়ার মতো। নৈতিক অবক্ষয় নিয়ে এমন সাহসী ভাবনাগুলো আরও গুছিয়ে প্রকাশ করতে পারলে তা পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে হয়। সমাজের এমন জ্বলন্ত ক্ষত নিয়ে আপনি যে সাহসের সাথে কলম ধরেছেন, তাতে আপনার লেখার হাত ধরে সচেতনতার আলো আরও ছড়িয়ে পড়ুক এই কামনাই করি।

    • আপনার কবিতার প্রতিটি কথা একদম বাস্তব আর সত্যি বলতে এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার।

    • শিশুর কান্নায় বিবেকের আয়না ভেঙে যায়, নৈতিকতার জাগরণেই ফিরতে পারে নিরাপদ আগামী…..🤍🖤

    • আমাদের পরপারের ভয় খুব কমই আছে, যদি থাকতো তাহলে আমরা এমন করতাম না।

  • Profile Photo
    Sol Nova
    @tasnuvatamanna
  • রসের হাঁড়ি
    ফরিদুল ইসলাম

    পথের ধারের খেজুর গাছ
    করি কি তার যত্ন,
    যতোই করি অবহেলা
    কাটলে বেরোয় রত্ন।

    ঝাঁকড়া মাথার খেজুর গাছ
    কাঁটা বেজায় শক্ত,
    ছেলে বুড়ো সবার প্রিয়
    সবাই মিষ্টি রসের ভক্ত।

    শীত সকালে রসের হাঁড়ি
    গাছির কতো কর্ম,
    কলিকালের ছেলেপুলে
    বুঝবে কি তার মর্ম।

    খেজুর রসের পায়েস পিঠা
    খেতে ভারি মজা,
    মন্ডা-মিঠাই সাধের লুচি
    কলজেটা…Read More

    9
    7 Comments
    • সুন্দর! ধন্যবাদ

    • অসাধারণ!! মনটা চলে গেছে খেঁজুর গাছে বাঁধা হাড়ির কাছে 😋😋

    • খেজুরের মিষ্টি রসে মিশে আছে গ্রামবাংলার শীতসকাল, পরিশ্রম আর হারিয়ে যেতে বসা শৈশবের উষ্ণ স্মৃতি…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম শীতের সকালের আমেজটা পেয়ে গেলাম, ভীষণ মিষ্টি হয়েছে। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • খেতে খুব সুস্বাদু হবে নিশ্চয়।

    • ফরিদুল ইসলাম, শীতের সকালের কুয়াশাভেজা খেজুর রসের এমন দারুণ বর্ণনা পড়ে শৈশবের সোনালী স্মৃতিগুলো মনের ভেতর জীবন্ত হয়ে উঠল, আর আপনি চাইলে পরবর্তী কোনো লেখায় খেজুর গাছে ওঠার সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর কথা আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে পারেন।

    • খেজুরের রসের সঙ্গে যে কত স্মৃতি জড়িয়ে আছে!

  • জাটকা ইলিশ
    ফরিদুল ইসলাম

    ইলিশ ধরো ইলিশ খাও
    ইলিশ ভারি মজা,
    জাটকা ধরলে অপরাধ
    না মানলে সাজা।

    ছোট ছোট ইলিশ
    জাটকা বলে সবে,
    জাটকা ধরলে দারিদ্রতা
    চিরকাল রবে।

    এতটুকু বাচ্চা ইলিশ
    কেমনে মনে লয়,
    বড়ো হতে সুযোগ দাও
    তবে হবে জয়।

    ইলিশ ধরে ধনবান
    হতে চাও যদি,
    জাটকা নিধন বন্ধে করে
    পাহারা দাও নদী।

    জাটকা নয় টাটকা ইলিশ
    পাতে তুলে…Read More

    3
    5 Comments
    • জাটকা রক্ষা করলেই নদী ভরবে ইলিশে আর জেলেদের ঘরে ফিরবে সমৃদ্ধি…..🤍🖤

    • ফরিদুল ইসলাম, চমৎকার একটা বিষয়ের ওপর খুব সহজ ভাষায় সুন্দর করে লিখেছেন, জাটকা রক্ষা করা আসলেই এখন সময়ের দাবি।

    • জাটকা নিধন বন্ধ হোক, নদী বাঁচুক, ইলিশের ঐতিহ্য টিকে থাকুক

    • ফরিদুল ইসলাম, মেঘনার আতুড় ঘরের কথা ও বড় হওয়ার সুযোগ দেওয়ার যে সুন্দর বার্তা আপনি ছন্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, তা সচেতনতা তৈরিতে অনেক বড় ভূমিকা রাখবে এবং আপনার এমন গঠনমূলক লেখালেখি আমাদের সকলকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

    • যে করেই হোক জাটকা রক্ষা করতে হবে খুব ভালো লিখেছেন

  • ভাইঙ্গোনা অন্তর
    ফরিদুল ইসলাম

    তোমার জন্য মাইয়া দেখছি
    কতইনা সুন্দর,
    অনেক ভালোবাসা দিও তারে
    ভাইঙ্গো না অন্তর।

    বিয়েসাদি আল্লাহতালার
    বিশেষ নিয়ামত,
    মনের সাথে মনের বাঁধন
    সুখের তেপান্তর।
    তোমার জন্য মাইয়া দেখছি
    ভাইঙ্গো না অন্তর।
    ং
    মিলেমিশে গড়বে দুজন
    সুন্দর এ বন্দর,
    প্রাণের সাথে প্রাণের মায়া
    সুখ যে নিরন্তর।

    তোমার জন্য মাইয়া…Read More

    7
    7 Comments
    • বাহ! কত সুন্দর দোয়া ও ভালোবাসা নিবেদিত কবিতা!! ❤️

    • ফরিদুল ইসলাম, “মনের সাথে মনের বাঁধন” লাইনটা পড়ে একদম মন ভালো হয়ে গেল। লেখাটা খুব সুন্দর আর মিষ্টি হয়েছে, পড়তে খুব ভালো লাগলো।

    • প্রিয় মানুষটার মন ভেঙে দেওয়া সহজ, কিন্তু সেই ভাঙন সারানো কঠিন। তাই দুজন দুজনের মায়া হয়ে থাকুক আজীবন।

    • ‘মনের সাথে মনের বাঁধন সুখের তেপান্তর’—এই লাইনটি পড়ে খুব মায়াবী এক অনুভুতি হলো যা সত্যিই অসাধারণ। সম্পর্কের প্রতি এমন যত্নশীল ও শুভকামনাভরা কথাগুলো আপনার লেখায় যেভাবে ফুটে উঠেছে, তা পড়তে খুব ভালো লাগল; আপনি এভাবেই মনের মাধুরী মিশিয়ে সুন্দর সব লেখা উপহার দিতে থাকুন।

    • বিয়ের পবিত্র বন্ধনে ভালোবাসা আর মমতা থাকলেই দুটি হৃদয় মিলে সুখের সংসার গড়ে ওঠে…..🤍🖤

    • অসাধারণ।খুব ভালো লাগলো।

    • মনের সাথে মনের বাধন সুখের তেপান্তর বাহ।

  • Load More Posts
Skip to toolbar