Profile Photo

Sirajul ManikOffline

  • sirajulmanik
  • Profile picture of Sirajul Manik

    Sirajul Manik

    • 1 month, 3 weeks ago

    তুমি নেই বলে
    সিরাজুল মানিক

    আমি অপেক্ষায় ছিলাম আর
    ভেবেছিলাম তুমি ডাকবে
    তোমার পাশে বসিয়ে বলবে
    শোনো আমরা সব ভুলে যাই
    চলো আবার এক হই
    একটা মুচকি হাসি দিয়ে বলবে
    আমাদের কোনো ভুল ছিলোনা
    আমাদের মাঝে যা ঘটেছিলো
    সবটাই ছিলো ভুল বুঝাবুঝি
    আমি ভেবেছিলাম আমাদের
    সব ভুল বুঝাবুঝির অবসান হবে
    আমরা আবার একসাথে পারি দেবো
    জীবনের এই দীর্ঘ পথ
    মান অভিমান সব মিলিয়ে
    আমাদের একটা সুন্দর পৃথিবী হবে
    আর সেই পৃথিবীর
    এক বিস্ময়কর সৃষ্টি হবে
    আমাদের ভালোবাসা
    যেখানে থাকবে শুধু সুখ আর সুখ।
    কিন্ত কিছুই হলোনা
    আজ তুমি দূরে অনেক দূরে
    আমাদের ছোট্ট একটি ভুলে
    আমিও এক অন্য মানুষ
    তুমি নেই বলে।

    2
    4 Comments
    • তুমি নেই বলে অপেক্ষার নীরবতাই আজ ভালোবাসার শেষ ঠিকানা….🖤

    • তুমি নেই বলে সত্যিই পুরো পৃথিবীটাই যেন বদলে গেছে 🖤🥀

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “আমাদের ছোট্ট একটি ভুলে আমি ও এক অন্য মানুষ” লাইনটা ভীষণ আবেগী আর সত্যি। মানুষ মাঝে মাঝে এমন কিছু ভুল করে বসে যা সব কিছু ওলটপালট করে দেয়। আপনার কাছে জানতে ইচ্ছে করছে, এই অনুভূতির পর কি আপনি নতুন করে কাউকে ভালোবাসার কথা ভাবছেন?

    • সিরাজুল মানিক, আপনার শব্দগুলো থেকে যে গভীর আবেগ আর শূন্যতার অনুভূতি ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, তাই আপনার এই সুন্দর লেখনীটি যেন এভাবেই আপনার মনের কথাগুলো আরও অনেক বেশি করে প্রকাশ করে সেই অপেক্ষায় রইলাম।

Skip to toolbar