Profile Photo

Zinnat ara BegumOffline

  • zinnatarabegum
  • Profile picture of Zinnat ara Begum

    Zinnat ara Begum

    • 1 month, 1 week ago

    আমি একটু জানতে চাই, এখানে লেখা লেখি দেওয়ার জন্য কি কোন Benefit আছে?

    চলুন সৃতির পাতায় যাওয়া যাক…

    “স্মৃতির পাতায়”

    তোমাকে লেখা শেষ চিঠিটা
    আজও পাঠানো হয়নি…
    কারণ সেখানে অভিযোগ ছিল না—
    ছিল শুধু আমার ভেঙে যাওয়ার গল্প।

    লিখেছিলাম—
    “তুমি ভালো থেকো….
    আমাকে ভুলে গেলেও সমস্যা নেই।”

    কিন্তু সত্যিটা ছিল অন্যরকম—
    আমি চাইনি তুমি ভুলে যাও।
    আমি চেয়েছিলাম….
    কখনো কোনো এক রাতে…
    হঠাৎ আমার কথা মনে পড়ে…
    তোমারও চোখটা একটু ভিজে উঠুক।

    জীবন বড় অদ্ভুত—
    যাকে ছাড়া একদিন
    এক মুহূর্তও ভাবা যেত না….
    আজ তার সঙ্গেই…
    কথা বলার কোনো অধিকার নেই।

    তাই তোমাকে রেখে দিলাম
    স্মৃতির পাতায়…!!!
    সেখানে তুমি এখনও আগের মতো—
    আমার খুব কাছের….
    আমার খুব আপন….!!!

    শুধু বাস্তব জীবনে….
    তুমি আর আমার নও…!!!!

    1
    3 Comments
    • Zinnat ara Begum, “স্মৃতির পাতায়” লেখার প্রতিটি ছত্রে এক গভীর আবেগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, বিশেষ করে “আমি চেয়েছিলাম…. কখনো কোনো এক রাতে… হঠাৎ আমার কথা মনে পড়ে… তোমারও চোখটা একটু ভিজে উঠুক” কথাটি হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে। এমন সংবেদনশীল লেখনি পাঠককে ভীষণভাবে নাড়া দেয়, তাই আপনি যদি আরও এমন অনুভূতির প্রকাশ ঘটিয়ে নিয়মিত লিখতেন তবে তা আমাদের সবার জন্যই খুব আনন্দদায়ক হতো।

    • না-পাঠানো চিঠির ভাঁজে ভালোবাসা হারায়নি, শুধু বাস্তবের অধিকার হারিয়ে স্মৃতির পাতায় আশ্রয় নিয়েছে…🖤

    • Zinnat ara Begum, “স্মৃতির পাতায়” লেখার এই লাইনটা ভীষণ ছুঁয়ে গেছে— “আমি চেয়েছিলাম, কখনো কোনো এক রাতে হঠাৎ আমার কথা মনে পড়ে তোমারও চোখটা একটু ভিজে উঠুক।” লেখাটা পড়তে বেশ ভালো লেগেছে, একদম বাস্তব জীবনের অনুভূতির কথা ফুটে উঠেছে। এই গ্রুপটা প্রাণবন্ত রাখতে মাঝেমধ্যে অন্যদের লেখাতেও লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকার অনুরোধ রইল।

Skip to toolbar