Profile Photo

মায়াবী ইলমাজ মেঘOffline

  • sadiyatasnimsorna
  • দিনের পর দিন ক্লান্ত হয়ে পড়েছি,

    তবুও তোমাকেই ভালবাসি অবিরাম।

    তুমি বারবার বলো_”আমি চলে যাবো !”

    কিন্তু আজও তুমি ঠিক সেখানেই আছো,

    আমার জীবনের এক অবিচ্ছেদ্য প্রান্তে।

    আমি নিজেকেই চিনতে পারি না আর,

    সামলাতে পারি না নিজের ভিতরের ঝড়।

    মনে শুধু তোমারই মুখ,

    যেন তোমার অস্বিত্ব আমার ভিতর জন্ম নেওয়া এক অবাঞ্ছিত শ্বাস।

    তোমার কষ্ট থামাতে পারি না আমি,

    তবুও প্রতিবার আমিই আবার তোমাকে কষ্ট দেই।

    না চাইতেও ফিরে আসি তোমার কাছে,

    কারণ মনটা তোমার দিকেই ছুটে,

    যতই ভুল বলুক পৃথিবী _তবুও তুমিই,

    তুমিই আমার প্রশান্তি।

    তুমিই বলো _

    যদি এই ভালোবাসা পাগলামি হয়, তবে তুমিই কেন আমার সরলতা?

    যদি এই সম্পর্ক টা কেবল দুর্ঘটনা হয়, তবে তুমিই কেন আমার সুখের কারণ?

    যদি আমাদের ভালোবাসা ভুল হয়,তবে তুমিই কেন আমার প্রশান্তি?

    কবিতা:তুমিই আমার প্রশান্তি
    কলমে:মায়াবী ইলমাজ

    3
    4 Comments
    • বারবার দূরে যাওয়ার কথা, আবার একই জায়গায় ফিরে আসা—সম্পর্কের এই টানাপোড়েনটা খুব বাস্তব লাগলো।

    • দূরে যাওয়ার সব অজুহাত পেরিয়েও মন যে ঠিক তোমার কাছেই ফিরে আসে তুমিই তার প্রশান্তি…🖤

    • মায়াবী ইলমাজ মেঘ, আপনার লেখা “যদি আমাদের ভালোবাসা ভুল হয়, তবে তুমিই কেন আমার প্রশান্তি?” এই লাইনটা জাস্ট কলিজায় গিয়ে লেগেছে, ভীষণ সুন্দর লিখেছেন আপনি।

    • মায়াবী ইলমাজ মেঘ, গভীর অনুভূতির এমন চমৎকার বহিঃপ্রকাশ হৃদয়ে এক অদ্ভুত ভালো লাগার রেশ রেখে যায়। আপনার এই লেখায় সম্পর্কের টানাপোড়েন আর ভালোবাসার যে সংঘাত ফুটে উঠেছে, তা পাঠককে খুব সহজেই আপন করে নিতে পারে। কলম সচল রাখুন, কারণ আপনার লেখায় আবেগগুলো বড্ড নিবিড় আর আপন মনে হচ্ছে।

Skip to toolbar