Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • ঝরা ফুল ঝরা আশা
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    মালা গাঁথা শেষ না হতেই শুকিয়েছে ফুল
    ঘ্রাণহীন ফুলের মালিকা ভবে মূল্যহীন
    ঠাঁই পায় না গলায় শুকনো ফুলের মালা
    তাই ঝরে পরে মালা হয়ে থাকে আশাহীন।

    ঝরা মালার মতো সহসা ঝরেছে আশা’রা
    যে মালিকা ঝরে গেছে সুদূরেতে নিরালায়
    যতটুকু প্রত্যাশা ঝরেছে আপন খেয়ালে
    সেই ঝরা আশা ঝরা মালা সুদূরে হারায়।

    নিরাশার প্রান্তরে ঝরা আশা নিয়ে কাঁদা
    ঝরা ফুল ঝরা আশা কেউ ফিরবে না আর
    হয়তো থাকবে ঝরা স্মৃতি জীর্ণ পাতায়
    দেখবে কেউ ঝরা’র কাব্য বহুদিন পর।

    3
    4 Comments
    • শ.ম.ওয়াহিদুজ্জামান, আপনার লেখা এই কবিতাটি পড়ে মনের ভেতর এক অদ্ভুত বিষণ্ণতা আর ভালোলাগা কাজ করছে।

    • “ঝরা মালার মতো সহসা ঝরেছে আশা’রা”—লাইনটা ভালো লাগলো।

    • আপনার লেখা এই ছন্দময় ভাবনাগুলোতে ফুটে ওঠা গভীর বিষণ্ণতা আর স্মৃতির রেশ পাঠক হৃদয়ে বেশ স্পর্শ করে যায়, তাই এমন সুন্দর অনুভূতিগুলো নিয়মিত লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • অসাধারণ লিখেছেন

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar