-
[শ্রাবণ সন্ধ্যার কাব্য]
[পর্ব – ২]
রাহা খুশিতে গদগদ করতে করতে যেই হাতটা বাড়ালো হাত ধরে উঠার জন্য। তখনি ছেলেটা বলে উঠলো আই এম সরি কোথাও লাগেনি তো আপনার আপা। কথাটা কানে লাগা মাত্রই রাহার মনটা খারাপ হয়ে গেল। ছেলেটা তাকে আপা বললো।
মুখটা গম্ভীর করে ফেললো রাহা। বাড়ানো হাতটা আস্তে করে গুটিয়ে নিয়ে বললো না কথাও লাগেনি বলেই একা একাই ধারানো জন্য উঠতে লাগলো রাহা।
তখনি মায়া এসে টেনে তুলে রাহাকে রিকশায় বসালো। কেউ কোনো কথা না বলে চলে গেলো দুজনেই । ঈশান সিকদার বোকার মতো হা… করে তাকিয়ে থেকে বললো অদ্ভুত মেয়ে তো।
মায়া রাহাকে ধরে ধরে বাড়ির ভিতরে নিয়ে আসলো পায়ে ব্যথার জন্য ঠিক মতো হাঁটতে পারছে না রাহা। রাহার এই অবস্থা দেখে নিলয় চেঁচিয়ে বললো আপু কি হইছে তুমার? নিলয়ের চেঁচানো শুনে রান্না ঘর থেকে দৌড়ে আসলো খাদিজা বেগম। খাদিজা বেগম চিন্তিত সুরে বললেন কি হইছে রাহা ব্যথা পেলি কি ভাবে?
মায়া: কিছু না আন্টি। রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন পিছন থেকে একটা বাইক এসে ধাক্কা মারলো
খাদিজা বেগম: তুমরাও তো একটু দেখে শুনে চলতে পারো? কালকে তোকে দেখতে ঘটক আসবে আর তুই ব্যাথা পেয়ে বাড়িতে আসলি। এখন এই ভাবে সম্বন্ধ হবে কি করে। কথাটি বলে চিন্তায় পড়ে গেলেন খাদিজা বেগম।
রাহা বিরক্ত হয়ে বললো মা চুপ করো তো একটুই তো লেগেছে। কালকেই ঠিক হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে তুই ঘরে যেয়ে বিশ্রাম নে।কালকে যদি ব্যথা না কমে তাহলে আমরা ডাক্তারের কাছে যাবো। ঠিক আছে মা। এই বলে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে আসলেন খাদিজা বেগম। নিলয় কে ডেকে বললেন নিলয় তোর মায়া আপাকে বাড়িতে দিয়ে আয়। নিলয় হলো রাহার ছোট ভাই ১০ ম শ্রেনিতে পড়ে।
মায়া: আরে আন্টি আমি একাই চলে যেতে পারব আমি এখন আসি আন্টি বায়য়য়। এটা বলেই চলে গেলো মায়া। খাদিজা বেগম আর জোর করলো না।
রাহা বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো ওই এক্সিডেন্ট এর কথা। অদ্ভুত এক অনুভূতি লারা দিচ্ছে তার মনের ভিতর। সব কিছু পূনর্রায় কল্পনা করতে লাগলো। ছেলেটার কথা ভাবতে ভাবতে হটাৎ গুন গুন করে গান গাইতে লাগলো।
— কোথায় পাবো বল কোন খানে তুই —
— কোথায় তোর দেশ আজ যাবোই —
— ভেবেই কেটেছে প্রহর…!
— আমিতো হয়ে গেছি তোর।
তখনি মনে পড়ে গেল ছেলেটি তাকে আপা বলে ডেকে ছিলো। এর মধ্যে খাদিজা বেগম দরজা সামনে দাঁড়িয়ে বললো রাহা দুধ খাবি। রাহার কোনো কথা বললো না। আবার বললো কিরে খাবি নাকি?
রাহা বললো না আপা খাবো না।
খাদিজা বেগম বোকা বনে যায়। “আপা..?
রাহা এক লাফে শুয়া থেকে উঠে পরে মাথায় টুকা মেরে বললো এটা কি বলে ফেললাম। খাদিজা বেগম তাড়াতাড়ি করে ঘরে এসে রাহার পাশে বসে রাহার মাথায় হাত রেখে বললো রাহা তুই পায়ে ব্যথা পেয়েছিস নাকি মাথায়। কিসের ‘আপা কোথায় আপা? কি উল্টা পাল্টা বলা শুরু করেছিস?
— রাহা ফিক করে হেসে বললো মজা করলাম মা। তুমি এখন যাও তো আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো।
রাহার কপালে চুমু খেয়ে খাদিজা বেগম বললেন আচ্ছা ঘুমা। বলে চলে গেলো।
সকাল সকাল আগমন ঘটলো ঘটকের। ঘটকের সাথে আলোচনা করতে বসেছেন খাদিজা বেগম।
খাদিজা বেগম: দেখেন ঘটক সাহেব আমরা খুবই মধ্যবিত্ত পরিবার। আমাদের এতো টাকা পয়সা নেই। কিন্তু বিশ্বাস করুন আমার মেয়ের বিয়েতে কোনো আয়োজনের কমতি রাখবো না।
ঘটক হেসে বললেন। বাবা- মার কাছে তাদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের মেয়ে। খাদিজা বেগম হেসে বললো হ্যাঁ ঠিক বলেছেন।
ঘটক: আর তা ছাড়া আপনার মেয়ে তো আপনার মতো সুন্দরী হবেই।
এই কথা শুনা মাত্রই খাদিজা বেগম এর মুখ গম্ভীর হয়ে যায়। চিন্তা করবেন না আপনার মেয়ের জন্য ভালো ছেলের খোঁজ করেছি তারা কোনো টাকা পয়সা চায় না।খালি সুন্দরী মেয়ে চায়। ফর্সা হলেই চলবে। খাদিজা বেগম আরো চিন্তায় পড়ে যায় এখন কি বলবে ঘটককে বুঝতে পারছেন না।
ঘটক: আচ্ছা আপনার মেয়ে কে ডাক দেন একটু দেখি। খাদিজা বেগম চিন্তিত শুরে বলেন হ্যাঁ হ্যাঁ.. আপনি বসেন আমি ডেকে আনছি।
রাহাকে ডাকতে ডাকতে রাহার ঘরে গেলো খাদিজা বেগম। আজকে দেখতে আসবে বলে কলেজে যেতে দেয়নি খাদিজা। আর পায়েও ব্যথা পেয়েছে তার কারণে আজকে আর কলেজে যাওয়া হয়নি। রাহাকে নিয়ে আসলেন খাদিজা বেগম।
ঘটকের সামনে এসে রাহা সালাম দিলো।
— আসসালামুয়ালাইকুম…!
রাহাকে দেখে ঘটকের চোখ কপালে উঠে গেলো।
আমতা আমতা করে সালামের উত্তর দিলো।
অলাইকুম আসসালাম। এটা কি আপনার মেয়ে খাদিজা বেগম। খাদিজা বেগম মুচকি হেসে বলেন হ্যাঁ এটাই আমার মেয়ে। ঘটক যেনো বিশ্বাস করতে পারছে না রাহা খাদিজা বেগম এর মেয়ে। খাদিজা তো বেশ সুন্দরী কিন্তু এই মেয়ে কার মতো হলো। ঘটকের মুখটা গম্ভীর হয়ে যায়। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে রাহার দিকে। ঘটকের হাব ভাব বুঝতে পেরে খাদিজা বেগম বললেন। আমার মেয়ে কিন্তু অনেক ভালো ওর মধ্যে সব গুনি আছে রান্না-বান্না সব কিছুই পারে । ঘটক বলেন সে সব তো বুঝলাম কিন্তু আজকাল তো গুন না রুপ দেখে বিয়ে হয়। কথাটা শুনা মাএই রাহার মনে হচ্ছে কলিজাটা ছিরে যাচ্ছে। চোখে পানি টলমল করে উঠলো।
খাদিজা বেগম বললেন সৌন্দর্য দিয়ে কি হবে। সৌন্দর্য তো আজকে আছে কালকে নেই। রুপ তো সারাজীবন থাকে না। মেয়ে যদি সংসারি হয় তাহলেই তো সংসার সুখের হয়। রুপ দিয়ে কি সংসার হয় নাকি।
ঘটক: দেখুন খাদিজা এসব কথা সিনেমা আর গল্পেই মানায় বাস্তবে এসব কথার কোনো দাম নেই। খাদিজা বেগম এর মুখ বন্ধ হয়ে যায়। মেয়ের মুখের অসহায়তা দেখে খাদিজা বেগম এর চোখের পানি টলমল করতে থাকে। ঘটকের সব কথা এতোক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে শুনছিলো কবির সাহেব। কথা গুলো শুনে রেগে তেরে এসে চেঁচিয়ে বলেন এই ভাবে কি কেউ বিয়ের সম্বন্ধ করে নাকি। আর আপনার আমার মেয়ের বিয়ের ঘটকালি করার কোনো দরকার নেই। এই বার আপনি আসতে পারেন। ঘটক রেগে গিয়ে বললো দেখুন আমার কোনো শখ নেই আপনার মেয়ের বিয়ে দেবার। আপনার মেয়ের বিয়ে দিলে তো এই শহরে আমার বদনাম হয়ে যাবে।
আপনার মেয়ের না রুপ আছে। আর না আপনার টাকা আছে। যা দেখে ভালো সম্বন্ধ আসবে আপনার মেয়ের জন্য।
কোনো ডিভোর্সি আর কোনো বুড়ো যদি ওকে বিয়ে করে তাহলেই আপনাদের জন্য ভালো হবে। একদমে কথা গুলো বলে বাসা থেকে বের হয়ে যায় ঘটক।
এতোক্ষণ রাহা নিরবে কাঁদলেও শেষের কথা গুলো শুনে আর কান্না থামাতে পারলো না। হুঁ হুঁ করে কেঁদে উঠলো। মেয়ের কান্না দেখে কবির সাহেব রাহার সামনে এসে রাহার মাথায় হাত রেখে বললো দেখ মা রাহা এসব মানুষের কথা পাত্তা দিস না। শুধু শুধু ঝামেলা করতে আসে। তুই তো আমার চোখের মনিরে মা। একদম খাঁটি হিরে আমার। আল্লাহ তোকে আমার কাছে পাঠিয়েছেন। ওনার ভাবনা দিয়ে ওনি তোকে সৃষ্টি করেছেন। আর আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। যখন তোকে মানুষ ভালো করে জানবে তখন সবাই তোর গুনোগান গাইবে। কারণ আমার মেয়ের তো ভেতরটাই সুন্দর।
মনের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য। দেখবি একদিন না একদিন তোকে তোর এই মনের সৌন্দর্য দেখেই কেউ ভালোবাসবে। তুই মিলিয়ে নিস আমার কথাটা।
বাবার কথা শুনে রাহা আশা ফিরে পেলো। মনের ভিতরের সব ব্যথা যেনো কোথায় উধাও হয়ে গেল। কান্না থামিয়ে মুচকি হেসে বাবাকে জরিয়ে ধরলো রাহা। খাদিজা বেগম ও এসে জরিয়ে ধরলো রাহা কে।
রাতের বেলা শুয়ে আছে রাহা। হঠাৎ করে কল বেজে উঠল।
*চলবে…..!
6 Comments
Friends
Md Ramjan Ali
@mdramjanali
নাঈম অরণ্য
@aronnonaim
Alamgir Job
@alamgirjob
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
শারমিন আক্তার
@sarmin
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751



“মনের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য”—কথাটা খুব সহজ, কিন্তু খুবই সুন্দর।