Profile Photo

শাহরিয়ার সাওমOffline

  • Profile picture of শাহরিয়ার সাওম

    শাহরিয়ার সাওম

    • 1 month, 1 week ago

    ইন্দ্রানীর মায়ায়
    — শাহরিয়ার সাওম

    যে প্রেমে হৃদয় উন্মাদ হইয়া ওঠে,
    যে প্রেমে মানুষ আপন সত্তা বিসর্জন দেয়—
    সেই প্রেমের মায়াবী আবেশে
    আমি বারবার হারাইতে চাই।

    যে প্রেমে নিশীথ জাগিয়া
    চাঁদের স্নিগ্ধ আলোয় তোমার কথা মনে পড়ে,
    যে প্রেমে একটুখানি হাসি
    নিভাইয়া দেয় দিনের সমস্ত বিষাদ—
    আমি সেই প্রেমেই ডুবিয়া থাকিতে চাই।

    হয়তো প্রেম আমাকে ভাঙিবে,
    হয়তো করিবে নিঃস্ব;
    তবু তাহার মায়া ছাড়িয়া
    কোথাও যাইতে মন চাহে না।

    যদি হারাইতেই হয়,
    তবে তোমার মায়াতেই হারাইতে চাই—
    যদি আবার জন্ম লইতে হয়,
    তবে সেই প্রেমেই
    বারবার জন্মিতে চাই।

    3
    7 Comments
    • শাহরিয়ার সাওম, আপনার লেখায় “যদি হারাইতেই হয়, তবে তোমার মায়াতেই হারাইতে চাই” লাইনটি অসম্ভব সুন্দর এবং গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। প্রেমের এই আত্মসমর্পণ ও মুগ্ধতা আপনার লেখায় খুব সহজভাবে ফুটে উঠেছে, যা যে কাউকে আবেগী করে তুলতে পারে। আপনার কলমের এই সাবলীলতা ধরে রাখুন এবং নিয়মিত লিখে যান, আপনার সৃজনশীলতা আগামী দিনে আরও বিকশিত হোক।

    • ইন্দ্রানীর মায়াবী প্রেমে হারিয়ে যাওয়াই যেন হৃদয়ের কাছে বারবার ফিরে পাওয়ার অনন্ত জন্ম……🖤🖤

    • শাহরিয়ার সাওম, আপনার লেখা এই সুন্দর অনুভূতির প্রকাশটা পড়লে মন ভালো হয়ে যায়। আমাদের গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা সুন্দর কোনো কমেন্ট করবেন, তাহলে সবাই আরও উৎসাহ পাবে।

    • ইন্দ্রানীর মায়ায় ডুবে থাকা প্রেমের অপূর্ব আত্মসমর্পণ। ❤️✨

    • Darun kobita.. 100 bar porleo ei kobita kokhono purono hobe na ❤❤❤🍁

Skip to toolbar