-
[শ্রাবণ সন্ধ্যার কাব্য]
[পর্ব- ৫]
রাহা ব্যাংক থেকে টাকা তুলে এনে সিকদার বাড়িতে এলো। দরজায় কলিং বেল বাজাতেই রিয়া এসে খুললো দরজা। মেয়েটাকে চিনলো না রিয়া। কে তুমি? আমি রাহা আসলে মোস্তফা আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি।
মোস্তফা ডায়নিং রুমে বসেই চা খাচ্ছিলো। ওদের কথোপকথন শুনে উঠে এলো মোস্তফা। এসে দেখলো রাহাকে। মোস্তফা খুশিতে বললো রাহা মা তুমি এসেছো আসো আসো ভেতরে আসো। রাহা বললো না আঙ্কেল আসলে টাকা দিতে এসেছিলাম। মোস্তফা অবাক হয়, কিসের টাকা। আমার বাবার চিকিৎসার জন্য আপনার ছেলে সব টাকা দিয়েছিলো সেই টাকাই দিতে এসেছি। আপনার ছেলে আমাদের অনেক উপকার করেছে আঙ্কেল। এখন এই টাকা ফিরত দিতে চাই।
মোস্তফা মুচকি হেসে বললো মা কবির আমাদের নিজেদের পরিবারের একজন সদস্য। টাকার চিন্তা করো না তুমি। এই টাকা তোমার কাছে রেখে দেও কাজে লাগবে তোমার। আর আস্তে আস্তে ফিরিয়ে দিও। কিন্তু আঙ্কেল। আর কোনো কথা বলতে দিলো না মোস্তফা। বললাম তো রেখে দেও তুমি।
রিয়া এতোক্ষণে বুঝতে পারলো এই মেয়ে কবির সাহেবের মেয়ে। মোস্তফা বললো এবার ভেতরে আসো মা। রাহা বললো না আঙ্কেল মা চিন্তা করবেন এখন যাই আমি।
মোস্তফা আর জোর করলো না। আচ্ছা যাও আর কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে। আচ্ছা আঙ্কেল।
রাস্তায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মাহি। দূর থেকে নিহাল দেখতে পেলো মাহিকে। এগিয়ে এসে দেখলো মাহি কাঁদছে। কিরে মাহি তোর আবার কি হলো। ভেঁ ভেঁ করছিস কেন।
মাহি উঠে দাঁড়িয়ে বললো ঈশান কথা শেষ করার আগেই আবার কাঁদতে শুরু করে দিলো। নিহাল কপালে হাত রেখে বললো এই মেয়ে মানুষের এক সমস্যা কিছু না হতেই ভেঁ ভেঁ করবে।
মাহি দেখ ঈশানের পিছে পিছে ঘুরা ছেরে দে। ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নে। আর নাইলে আমি আছি আমাকে বিয়ে করে নে। কথাটা বলেই চোখ টিপ মারলো মাহিকে। মাহি রেগে গেলো রেগে গিয়ে হাতের ব্যাগটা দিয়ে বাড়ি মারতে লাগলো নিহালকে নিহাল হাসতে হাসতে মাহির হাতটা চেপে ধরে বলল আস্তে জান ব্যথা পাচ্ছি।
মাহি বললো তুই কি আমার কাঁটা গায়ে নুনের ছিটা দিতে এসেছিস। আরে না আমি তো ভালোবাসা দিতে এসেছি। মাহি আরো রেগে গিয়ে আর এক সেকেন্ড ও দাঁড়ালো না নিহালের বাচ্চা তুই আর একবারো আমার সামনে আসবি না। অসভ্য একটা বলতে বলতে চলে গেলো মাহি। নিহাল হাঁ হাঁ করে হাসতে লাগলো।
রাতের বেলা ছাদে বসে আছে রাহা। বাবার কথা ভিষন মনে পরছে। চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাহা। বাবা আরেক বার কি ফিরে আসা যায় না। তোমায় ছাড়া যে আমার ভিষন একা লাগে। মনে মনে কথা গুলো বলতে বলতে চোখ দিয়ে দুই এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়লো।
খাদিজা ডাকলো রাহা অনেক রাত হইছে ছাদ থেকে চলে আয় ঘরে যেয়ে ঘুমা। হ্যাঁ মা তুমি শুয়ে পড় আমি আসতেছি।
সকাল বেলা চাকরির ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলো রাহা। রাস্তায় দেখা হলো মোস্তফার সাথে। মোস্তফা রাহাকে দেখেই বললো রাহা তুমি এখানে কি করছো? চাকরির ইন্টারভিউ দিতে এসেছি আঙ্কেল।
ভিষন মায়া হয় এই মেয়েটার জন্য মোস্তফার।যেমন শান্তশিষ্ট তেমন ভদ্র এই যুগে এমন মেয়ে পাওয়া খুব কঠিন।কেমন মেয়ে হয়েও সংসারের দায়িত্ব নেওয়ার জন্য চাকরি খুঁজছে। মোস্তফা মুচকি হেসে বললো ঠিক আছে আমার গাড়িতে উঠে বসে মা তোমাকে বাড়িতে দিয়ে আসি। না আঙ্কেল লাগবে না আমি চলে যেতে পারবো । আপনার দেরি হয়ে যাবে। মোস্তফা ভেবে দেখলো সত্যিই তো অনেক দেরি হয়ে গিয়েছে।
আচ্ছা তাহলে সাবধানে যাও মা। রাহা মাথা নাড়িয়ে ঠিক আছে বলে চলে গেলো। মোস্তফা মনে মনে ভাবলো এই রাহাকে ঈশানের বউ বানাবে। আজকেই কথা বলবে সবার সাথে।
রাহার চাকরি করতে যাওয়ার জন্য কিছুতেই রাজি না খাদিজা।এই নিয়ে চিল্লাচিল্লি করছেন খাদিজা। রাহা এই যে বুঝাচ্ছে তাও রাজি হচ্ছে না। মা এই ভাবে টানাটানি সংসার চলবে কি ভাবে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। সংসার যে ভাবেই চলুক এ ভাবেই থাকতে পারবো আমি। না খেতে পেয়ে তো আর মারা যাবো না। রাহা আর কিছুই বললো না। চুপচাপ চলে গেলো এই খান থেকে। তর্ক করতে একদমই ভালো লাগছে না রাহার।
মোস্তফা ডায়নিং রুমে ডাকলো সবাইকে। সবাই আসলে বললো একটা কথা বলতে চাইছিলাম। ঈশানের বিয়ের ব্যাপারে। রিয়া খুশি হয়ে বললো হ্যাঁ বাবা ঈশানের এবার বিয়ে করানো দরকার তা ছাড়া ঈশান তো এখন অফিসের কাজ করা শুরু করে দিয়েছে। মালিহা বলে উঠলো হ্যাঁ একটা ভালো মেয়ে দেখতে হবে। মোস্তফা বললো মেয়ে নিয়ে চিন্তা করতে হবে না। মেয়ে আমি পছন্দ করে রেখেছি। সবাই অবাক হয়। রিয়া বলে কোন মেয়ে বাবা। কবির সাহেবের মেয়ে রাহার সাথে ঈশানের বিয়ে ঠিক করবো আমি।
কথা শুনে মালিহা বিরক্ত হয়ে বললো তোমার কি মাথা ঠিক আছে। ঈশান কোথায় আর এই মেয়ে কোথায়। ওই মেয়ের কি কোনো যোগ্যতা আছে আমার ঈশানের বউ হওয়ার। আর তা ছাড়া ঈশান তো জীবনেও রাজি হবে না এই বিয়ের জন্য। শায়ান বললো হ্যাঁ বাবা মা ঠিক বলেছে ঈশান কখনোই রাজি হবে না এই বিয়েতে। রিয়া আর কিছুই বললো না ওই দিন দেখার পর মেয়েটাকে ভালোই লেগেছে রিয়ার। সবার এরোকম মন্তব্য শুনে রেগে গেলেন মোস্তফা। রেগে গিয়ে বললেন আমি এই খানে কারো মতামত জানতে চাইনি আমি শুধু জানাতে চেয়েছি আর এই কথাই আমার শেষ কথা।
আর ঈশানের জন্য এই মেয়ের চেয়ে ভালো জীবন সঙ্গী কেউ হতেই পারবে না। রিয়া বললো হ্যাঁ বাবা ঠিক বলছেন মেয়েটাকে আমারো খুব পছন্দ হয়েছে। দেখে মনে হয় অনেক দায়িত্ববান। শায়ান বললো চুপ করো রিয়া। তোমার কি মনে হয় আমরা সিদ্ধান্ত নিলেই ঈশান মানবে।
মোস্তফা বললেন না মানলেও মানতে হবে। আমি কালকেই ওদের বাড়িতে যাবো বিয়ের প্রস্তাব নিয়ে। রিয়া আর শায়ান তোমরা কালকে আমার সাথে যাবা। শায়ান বললো কিন্তু বাবা আর কিছু বলতে না দিয়েই মোস্তফা থামিয়ে দেয় শায়ানকে, চুপ এই বাড়িতে আমার কথাই শেষ কথা। রিয়া তোমার স্বামী কে বলে দেও ভাইয়ের হয়ে যেনো ওকালতি না করে। মালিহা বললো যা খুশি করো তুমি। এই বলে চলে গেলো ঘরে।
রাতের বেলা ঈশান শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। এই মুহূর্তে দরজায় নক করলো রিয়া। ভিতরে আসতে পারি ঈশান। ঈশান বললো হ্যাঁ আসুন। ভেতরে ঢুকে রিয়া। কিছু বলবেন ভাবি? হ্যাঁ তুমার বিয়ের কথা বলতে এসেছি। ঈশান বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলে অন্য কোনো কথা থাকলে বলো।
অন্য কোনো কথা নেই জানো তোমার বিয়ে কার সঙ্গে ঠিক করা হচ্ছে। ঈশান কোনো কথা বলছে না দেখে রিয়াই আগ বাড়িয়ে বললো রাহার সঙ্গে বিয়ে ঠিক করা হবে তোমার। কথাটা বলে মুচকি মুচকি হাসতে লাগলো রিয়া। ঈশান চিনলো না রাহাকে। ভাবি মজা করা বন্ধ করে এবার নিজের ঘরে যান। রিয়া অবাক হয়।
এতোক্ষণ আমার কথাগুলো ঈশানের মজা বলে মনে হলো। ঈশান আমি কোনো মজা করছি না আজকে বাবা বলেছেন আর জানোই তো তোমার বাবা সব কিছু নিয়েই সিরিয়াস। কবির সাহেবের মেয়ের সঙ্গে তোমার বিয়ের কথা কালকে বলতে যাবে ওদের বাড়িতে।
ঈশানের রাগে চোখ লাল হয়ে গেলো কবির সাহেবের মেয়ের কথা শুনে আরো বেশি রেগে গেলো ঈশান। “কিহ” বাবার কি মাথা ঠিক আছে ভাবি। শার্টটা গায়ে জরিয়ে ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে “বাবা” বাবা….! বলে ডাকতে লাগলো ঈশান। রিয়া তো ভয় পেয়ে গেলো ঈশানের পিছন পিছন ছুটছে “রিয়া” ঈশান আমার কথাটা তো শুনো..?
ঈশান রিয়ার কথা কোনো পাত্তাই দিচ্ছে না। ঈশানের চিৎকারে বেরিয়ে এলো বাড়ির সবাই। মোস্তফা বেরিয়ে এসে বললো অসভ্যদের মতো চেঁচামেচি করছো কেন?
ঈশান বললো আমাকে না জানিয়ে আমার জীবনের সিদ্ধান্ত নিচ্ছো কেন তুমি? তোমার ভালোর জন্যই নিচ্ছি।
* চলবে…?
2 Comments
Friends
Md Ramjan Ali
@mdramjanali
নাঈম অরণ্য
@aronnonaim
Alamgir Job
@alamgirjob
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
শারমিন আক্তার
@sarmin
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751


ভালোবাসার পথে বংশ নয়, হৃদয়ের সত্যই শেষ কথা বলে……🖤🖤