Profile Photo

শাহরিয়ার সাওমOffline

  • Profile picture of শাহরিয়ার সাওম

    শাহরিয়ার সাওম

    • 1 month, 1 week ago

    শিউলি সুবাস
    — শাহরিয়ার সাওম

    ভোরবেলায় শিউলি কুড়িয়ে
    গুঁজে দেব তোমার চুলে,
    শিশিরভেজা সেই সকালটা
    থাকুক আমাদেরই ভুলে।

    গন্ধ তার মেখে নিয়ে
    ভোরটা গল্প বলুক ধীরে,
    তোমার চোখের মায়ার কাছে
    শরৎ হারাক নীরব নীড়ে।

    ঝরে পড়া শিউলির মতো
    কিছু কথা থাক না ঝরে,
    তুমি শুধু পাশে থেকো—
    ভোর নামুক বারবার তোমার ঘরে।

    2
    5 Comments
    • শরতের ভোর আর শিউলি ফুলের সুবাসে ভরা অনবদ্য এক কাব্য।

    • শাহরিয়ার সাওম, আপনার কবিতার “তোমার চোখের মায়ার কাছে / শরৎ হারাক নীরব নীড়ে” লাইনটা একদম মনের মতো হয়েছে। শিউলি ফুলের মিষ্টি গন্ধটা যেন আপনার লেখা পড়ার সময় একদম অনুভব করতে পারছিলাম। এমন সুন্দর একটা আবহে ভোরবেলার কথা লিখতে আপনার অনুপ্রেরণা কী ছিল?

      • প্রেরণার পেছনে নির্দিষ্ট একজন মানুষ আছে। কোনো ঘটনা নয়, তাকে ঘিরে আমার কিছু কল্পনা আর নীরব ভাবনা থেকেই কথাগুলো জন্ম নিয়েছে। তাকে ভাবতে ভাবতেই কখন যে কিছু অনুভূতি শব্দ হয়ে উঠেছিল, বুঝতেই পারিনি।

    • ‘তোমার চোখের মায়ার কাছে/শরৎ হারাক নীরব নীড়ে’—এই পঙক্তিটি অত্যন্ত স্নিগ্ধ এবং শরৎকালের শান্ত আবহের সাথে হৃদয়ের গভীর টান খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আপনারা যদি প্রতিটি স্তবকে শিউলির গন্ধের পাশাপাশি সকালের হালকা কুয়াশার অনুভুতি কিছুটা বাড়িয়ে দিতে পারেন, তবে পুরো আবহটি আরও জীবন্ত হয়ে উঠবে। এমন মায়াময় আর সুন্দর অনুভূতির লেখা আমাদের মাঝে বারবার নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Skip to toolbar