-
মন পাখি তুমি
জীবন বিথীকার শেষ,
অন্তরালের,
রঙিন স্বপ্নের সীমানা ছাড়িয়ে
দূর অজানায় ডানা
মেলে দেওয়া,
এক অচেনা সুরের।
কোন একদিন,
এই আলো-ছায়ার মেলায়,
ডেকেছিলে তুমি
স্নিগ্ধ ভোরের মৃদু সমীরণে,
কেন?আজ
সন্ধ্যার আঁধারে ঢেকে
শেষ আলোটুকুও
মুছে দিয় গেলে চলে,,,
তুমি নিঝুম নিস্তব্ধ
কোনো এক কোণে।
সময় নদী যায় বয়ে
তার নিজস্ব ছন্দে তালে তালে
ঝরে পড়ে
কত আশা
বিথীকার সুবাস ও গন্ধে।
সংসারের এই কোলাহল
আর মায়াবী বাঁধন কেটে,
তুমি কি? তবে পাড়ি দেবে
পথ শেষ সীমানা ঘেঁষে?
তবুও মন পাখি,
যেও না উড়ে তড়িঘড়ি করে,
একটুক্ষণ বসো,
এই হৃদয়ের ভাঙা নীড়ে।
যেখানে আঁকা আছে
কত শত স্মৃতি
আর,,
অনুভূতির রেখা,
জীবন বিথীকার শেষ অন্তরালে
হয়তো আজই
আমাদের শেষ দেখা।(সোহেল আহমেদ তুষার)
জীবন বিথীকার শেষ অন্তরালের
করুন আর্তনাদের শেষ অনুভবে
🇧🇩_____WhatsApp +88016021498706 Comments -
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
Shojan Maria Shoche
@shojanmaria
faruk sagor
@faruksagor
humaid ashrafi
@humaidashrafi
আব্দুর রাজ্জাক শেখ
@arazzak
tazbin smrity
@tazbinsmrity
Abu Md. Naim Ripon
@abumd-naimripon
Asfia Niger
@asfianiger
আবু হুরায়রা
@hasanmahmud1


S Ahmed Tusher, আপনার লেখাটিতে হৃদয়ের আকুতি এবং স্মৃতির যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াবী ও মন ছুঁয়ে যাওয়ার মতো। সম্পর্কের বিচ্ছেদের করুণ সুরটুকু যেভাবে ছন্দের আশ্রয়ে উঠে এসেছে, সেটি পাঠকের মনে এক শান্ত বিষণ্ণতা তৈরি করতে সক্ষম। আপনি যদি আমাদের গ্রুপের অন্যদের লেখায় নিয়মিত লাইক এবং মন্তব্যের মাধ্যমে সাড়া দেন, তবে আমাদের এই আড্ডাঘরটি আরও অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।