-
পরিচিতিঃ মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/কবি মিজান বিএসসি) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভাধীন চান্দিশ করা গ্রামে ১৫ মার্চ ১৯৭৩ খ্রি. জন্ম গ্রহণ করেন। পিতার নাম মোহাম্মদ আবদুল হক এবং মাতার নাম ফাতেমা বেগম। নয় ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।
কবি চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে থেকে এইচ.এস. সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও গণিত নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও B.Ed, C.in.Ed এবং B.R.M.P নামক তিনটি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন।
ছাত্রজীবনে তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সহিত জড়িত ছিলেন। সে সময় তিনি কুমিল্লার বিভিন্ন নাট্য শালায় অনেকগুলো নাটকে অভিনয় করেন। কবির অভিনীত নাটকের মধ্যে -কাল পূরুষ, সুবচন নির্বাসনে, পদ্মাবতী উল্লেখযোগ্য।
কর্মজীবনে তিনি, নালঘর উচ্চ বিদ্যালয়, ফেলনা উচ্চ বিদ্যালয় ও চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর সিঙ্গাপুর গমন করেন। কয়েক বছর পর প্রবাস থেকে এসে শিক্ষকতার পেশায় পুনরায় নিয়োগ প্রাপ্ত হন। বর্তমানে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
পেশার পাশাপাশি লেখা লেখির নেশাতেও তিনি নিমগ্ন। তিনি প্রায় ২০০০ টি ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন। এখন পর্যন্ত কবির , পুষ্পিত প্রবচন, সুবচন, কবিতার সাতকাহন, প্রবচন, আজও তোমার অপেক্ষায়, গোধূলির সহযাত্রী, মুজিব তুমি না হলে, তবু রেখো মনে, হৃদয়ে মুহাম্মদ ,ছোট গল্পে শত কথাা, হৃদয়ে শহীদ জিয়া ও সেরা শতক নামক একক ও যৌথ মিলিয়ে তেরোটি গল্প ও কবিতার বই প্রকাশিত হয়েছে।
তাছাড়া তিনি ইসলাম ও বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। গবেষণা ধর্মী দুটি বই, “ইসলামে বিজ্ঞান ও নীতি নৈতিকতা” এবং ”কোরআন ও হাদিসের আলোকে ইসলাম” প্রকাশিত হয়েছে।
কবি, বেশ কিছু গবেষণা প্রবন্ধ লিখেছেন । প্রবন্ধ গুলোর মধ্যে,১। আদম পাহাড়ের পায়ের ছাপ ২।হিংস্রতা ও বুদ্ধিমত্তায় মানুষের ক্রম বিকাশ ও ধ্বংস ৩। বয়োঃসন্ধি কাল থেকে নারী দেহের স্তন ও নিতম্বের গঠনগত পরিবর্তন ৪।পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে গৃহিণী পেশা অদৃশ্য চালিকাশক্তি নামক গবেষণা প্রবন্ধটি চারটি আন্তর্জাতিক রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে।
কবি ,বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে এখন পর্যন্ত তিনি ৩০ টির অধিক সংবোর্ধনা পেয়েছেন। তাছাড়াও তিনি প্রায় দুই সহস্রাধিক কাব্য সনদ অর্জন করেছেন। এখনো নিরলসভাবে লিখে চলেছেন। তিনি ইরান সরকার ও ইউনেস্কো থেকে আন্তর্জাতিক কবি সনদ অর্জন করেছেন।
বিভিন্ন অন লাইন প্লাটফর্মে কবির কবিতা, ছড়া, গল্প ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হচ্ছে।
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
সিরাজুল ইসলাম
@sherajulislam
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Eqbal Hossain
@eqbalhossain
আব্দুর রাজ্জাক শেখ
@arazzak
S Ahmed Tusher
@sahmedtusher