Profile Photo

Nusrat jahanOffline

  • Shuha
  • Profile picture of Nusrat jahan

    Nusrat jahan

    • 1 month ago

    [শ্রাবণ সন্ধ্যার কাব্য]

    [পর্ব- ৭]

    এক সপ্তাহের ভিতরে বিয়ের কাজ সেরে ফেলবেন বলে ঠিক করলেন। সব কিছু ঠিকঠাক করার পর বাড়ি ফিরেছে সবাই। বিয়েটা ছোট খাটো করে আয়োজন করবেন বলে ভাবলেন মোস্তফা। কারণ ঈশান এই বিয়েতে রাজি না আর রাহার পরিবারের আর্থিক অবস্থা বেশি ভালো না।

    ঈশান সারাদিন বাড়ি ফিরে নি অফিসেও যায়নি। ফোনটাও বন্ধ করে রেখেছে। মোস্তফা কল দিলো নিহালের নাম্বারে। নিহাল কলেজে ইংরেজি ক্লাস করাচ্ছিলো। কল দিতেই ধরলো নিহাল।

    হ্যালো নিহাল। জি আঙ্কেল বলেন। ঈশান কোথায়, রাতে তো আমার এই খানেই ছিলো। কেন এখনো বাড়িতে যায়নি। না আসেনি।

    মনে হয় এখনো পরে পরে ঘুমাচ্ছে। নিহাল তুমি ওকে বলে দিয়ো ওর বিয়ে ঠিক করা হয়ে গিয়েছে এখন জানি কোনো নাটক না করে ভালো ভাবে যেনো বাসায় চলে আসে। সমাজে আমার একটা মানসম্মান আছে। নিহালের মনে হলো সব কথা মাথার উপর দিয়ে গেলো। কিসের বিয়ে আঙ্কেল..?

    ঈশানের বিয়ে ঠিক করেছি আমি। আগামি শুক্রবারে বলে দিয়ো ওকে। কথাটা বলেই কল কেটে দেয় মোস্তফা। নিহাল তো বোকাবনে গেলো। এখন বুঝতে পারলো এই জন্যই রাতে চলে এসেছে ঈশান। এই শালার বিয়ে করলে সমস্যাটা কই। সারাজীবন কুমার হয়ে থাকবে নাকি। শুধু শুধু সব কিছু নিয়ে ঝামেলা করবে। পরে মনে পড়লো মাহির কথা। বেচারি মাহির কি হবে এখন। স্টুডেন্টদের পড়ানো বাদ দিয়ে এসব ভাবতে লাগলো নিহাল। একটা স্টুডেন্ট বলে উঠলো স্যার আপনাকে কি বাসা থেকে বিয়ের জন্য জোরাজোরি করছে নাকি।

    নিহাল রসিকতা করে বললো আমাকে বিয়ে করার জন্য জোর করতে হবে নাকি আমি সবসময় রাজি আছি বিয়ে করার জন্য। ক্লাসের সবাই হাসতে লাগলো।

    কলেজ ছুটির পর বাসায় এসেই ঈশানের ঘরের দিকে গেলো নিহাল দেখলো এখনো ঘরের দরজা লাগানো। মনে হয় এখনো ঘুমাচ্ছে। দরজায় টোকা দিতে দিতে বললো এই ঈশানের বাচ্চা উঠ মরে টরে গেলি নাকি। ঈশান দরজা খুলে দিলো “রেগে” বললো সমস্যা কি তোর?

    নিহাল মুচকি হেসে বললো লুকিয়ে লুকিয়ে বিয়ে করার ধান্দা করেছিস তাই না। ঈশান নিহালের কলার টা চেপে ধরে বললো আবার শুরু করে দিয়েছিস। এবার তো তোকে মাটিতে পুঁতে দিতেই হবে এই বলে যেই ঘুষি দিতে যাবে তখনি নিহাল বললো তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে। শুক্রবারে নাকি তোর বিয়ে তাই বললাম। এইবার ছার আমাকে।

    ঈশান ছেড়ে দিলো কে বলেছে তোকে? আঙ্কেল ফোন করে বললো আমাকে তোকে যাতে আমি জানিয়ে দেই। ঈশানের মাথায় যেনো রক্ত উঠে গেল। সে রাজি না তাও এই বিয়ে ঠিক করে কি ভাবে। ঈশানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিহাল হাসি চেপে রেখে গান গাইতে শুরু করে।

    — চোখ তুলে দেখো না কে এসেছে।

    — নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।

    এতোটুকু বলেই ঘর থেকে দৌড়ে বেড়িয়ে গেলো নিহাল। ঈশান রাগে দাঁতে দাঁত চেপে বললো তোকে তো আমি পড়ে দেখে নিবো।

    রাহা ফোন দিলো মায়াকে। মায়া কল তুলতেই রাহা বললো “হ্যালো” জানু। মায়া রাহাকে এতো দিন পরে খুশি মনে কথা বলতে দেখে বললো “হ্যাঁ”‌ জানু আজকে তোকে খুশি খুশি লাগছে মনে হয়। রাহা বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে বললো “হ্যাঁ” আজকে আমার সব চেয়ে খুশির দিন রে.. মায়া। আমার বাবা আমাকে সবসময় বলতো তোর জীবনে দেখিস এমন এক দিন আসবে যে তুই যেমনি থাকিস না কেন তোকে এই ভাবেই কেউ ভালোবাসবে। আজকে আমার সেই দিনটা এসে গেছে।

    মায়া তো অবাক। তুই কি প্রেমে পারছিস নাকি রাহা..? রাহা মুচকি হেঁসে বললো হ্যাঁ পরেছি আর যার প্রেমে পরেছি তার সাথেই আমার বিয়ে ঠিক হয়ে গেলো। মায়া এবার আরো অবাক হয়ে বললো সব কিছু ঠিক করে বলতো রাহা..। তুই কবে প্রেম করলি আর কবে বিয়ে করছিস। রাহা সব কিছু খুলে বললো। মায়া তো খুশিতে গদগদ করতে করতে বললো দেখতে কেমনরে ছেলেটা।

    রাহা বললো মনে আছে তোর মায়া আমাদের এক্সিডেন্টের কথা। যেই ছেলের বাইকের সাথে ধাক্কা খেয়েছিলাম না ওই ছেলেটাই মোস্তফা আঙ্কেলের ছোট ছেলে।

    মায়ার ঠিক মনে পড়লো না ছেলেটার চেহারার কথা কারণ সে সেদিন ঠিক করে তাকায়নি ছেলেটা দিকে। আমার মনে পড়ছে নারে রাহা ছেলেটার চেহারার কথা। “ইশ্” অনেক বড় মিস্ করে ফেললাম।

    ঈশান রেগে মেগে আগুন হয়ে বাড়িতে প্রবেশ করলো। নিজের ঘরের ভিতরে ঢুকেই সব জিনিসপত্র ভাংচুর করতে লাগলো। জিনিসপত্র ভাংচুরের শব্দ শুনে ঈশানের ঘরে ছুটে এলো মালিহা। মালিহা ছেলের এমন কান্ড দেখে বিরক্ত হয়ে বললো ঈশান জিনিস পত্র এলো মেলো করছো কেন। মা আমার জীবনটা বাবা এলোমেলো করে দিচ্ছে আর তুমি জিনিসপত্রের চিন্তা করছো। ছেলের এমন কথায় মালিহার মনে গলে যায়।

    ছেলের কাছে এসে হাত ধরে বলে দেখ ঈশান তোর “বাবা” তো আর তোর খারাপ চাইবে না। আমার খারাপ চাইছে না ভালো চাইছে তা তো আমি দেখতেই পারছি “মা”..!

    তুমিও বাবার হয়ে কথা বলছো। বাবাকে আটকাচ্ছো না কেন তুমি মা।

    ঈশান তোর বাবাকে তুই চিনিস না একবার যা মুখ দিয়ে বের করে তাই করে ছাড়ে আমার কথা কি শুনে নাকি।

    আর তা ছাড়া বিয়ের সব কিছু ঠিক করে ফেলেছে এখন আর অমত করিস না ঈশান।

    ঈশানের বিয়ে ঠিক হয়েছে এ কথাটা মাহির কানে গেলো। মাহি কথাটা শুনেই ভেঙে পরলো। না এটা কখনোই হতে পারে না ঈশানকে ভালোবেসেছি আমি আর বিয়ে করবে অন্য কেউ। ঘরে বসে মাহি চিৎকার করে কাঁদতে শুরু করল। মাহির কান্না শুনে ছুটে এলো মুনতাহা। কিরে মাহি তুই এই ভাবে কান্না করছিস কেন। মাহি মাকে দেখে আরো কান্নায় ভেঙে পরে। মা ঈশানের কি সত্যিই বিয়ে হয়ে যাবে ঈশান কি কোনো দিনও ভালোবাসবে না আমায়। মুনতাহা মেয়েকে শক্ত করে জরিয়ে ধরলেন।

    দেখ মা যার রিজিক যেটা সে সেটাই পাবে জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আল্লাহর হাতে। ঈশান হয়তো তোর ভাগ্যে ছিলো না তাই তোকে ঈশান কোনো দিনও ভালোবাসতে পারেনি। তুই ভুলে যা ঈশান কে। এসব নিয়ে আর ভাবিস না। মাহি চুপ হয়ে গেলো। ঈশানকে সে কোনোদিনও ভুলতে পারবে না। সেই কলেজ জীবন থেকে ঈশান কে ভালোবাসতো মাহি। ঈশান আর নিহাল তাঁরা তিনজন একি কলেজে পরতো। তাদের বন্ধুতটা অনেক সুন্দর ছিলো।

    মাহি যে কি ভাবে ঈশানের প্রেমে পড়ে গেলো সে নিজেও জানে না। যখন ঈশানের কাছে মাহি তার ভালোবাসার কথাটা প্রকাশ করলো তখন থেকেই মাহিকে অবহেলা করতে শুরু করে ঈশান। বন্ধুত্বটাও আর আগের মতো নেই ওর সাথে।

    দেখতে দেখতে শুক্রবার চলে এলো। ঈশান কালকে দেশ ছেড়ে বিদেশে চলে যেতে চেয়েছিলো বিয়ে করবে না বলে। কিন্তু পাসপোর্ট আর ভিসা কিছুই খুঁজে পাচ্ছিলো না। মোস্তফা সব লুকিয়ে রেখেছিলো।আর একদিনে পাসপোর্ট আর ভিসা করা সম্ভব ছিলো না ঈশানের কাছে। তাই আর পালাতে পারেনি। ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে ঈশান। মালিহা সেই কখন থেকে ডাকছে কোনো সারা দিচ্ছে না ঈশান।

    বাড়িতে টুকটাক কিছু আত্মীয় স্বজন এসেছে। তারা সবাই রেডি হচ্ছে বউ তুলতে যাওয়ার জন্য। মাহিকেও ইনভাইট করা হয়েছে ঈশানের বিয়েতে। মাহি তো আসতেই চাইছিলো না নিহাল জোর করে ধরে নিয়ে আসলো।

    মাহি বাড়িতে এসেই চোখ মুছতে মুছতে ঈশানের ঘরের দিকে এলো এসে দেখলো ভিতর থেকে দরজা লাগানো। মাহি ভয়ে ভয়ে ঈশানের দরজায় নক করলো। ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে মাহি ডাকলো” ঈশান”…!

    * চলবে….?

    4
    5 Comments
    • বিয়ের আয়োজন যত এগোয়, ভালোবাসা আর অপ্রকাশিত কষ্টের টানাপোড়েন তত গভীর হয়…..🤍🖤

    • ঈশান আর মাহির জীবনে এবার কী হতে চলেছে

    • গল্পটা বেশ টানটান উত্তেজনার দিকে যাচ্ছে, কিন্তু শেষমেশ ঈশান কি মাহির ডাকে সাড়া দেবে বলে আপনার মনে হয়?

    • দরজার ওপাশে ঈশান, আর এপাশে মাহি—কী কথা হবে দুজনের? পরের পর্বের অপেক্ষায় রইলাম।

    • আপনার লেখনীতে চরিত্রগুলোর মধ্যকার টানাপোড়েন এবং পরিস্থিতির নাটকীয়তা অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। মূল চরিত্র ঈশানের ক্ষোভ এবং রাহাদের পরিবারের আবেগের জায়গাগুলো আরও নিবিড়ভাবে ফুটিয়ে তোলার জন্য ছোট ছোট বর্ণনার দিকে আপনি চাইলে সামান্য নজর দিতে পারেন। আপনার এই লেখাটি পাঠককে পরবর্তী পর্ব পড়ার জন্য বেশ আগ্রহী করে তোলে, তাই এভাবেই সাবলীলভাবে কলম চালিয়ে যান।

Skip to toolbar