Profile Photo

মুহিববুল্লাহ আল মামুনOffline

  • mdmuhibbullah
  • বিশালতা কি?
    বিশালতা কি শুধু আকাশের বিস্তার,
    নাকি মহাসমুদ্রের অন্তহীন জলরাশি,
    নাকি হিমালায়ের চুড়ায় পৃথিবী দেখা,
    নাকি সাহারা মরুর বুকে বালুময় পথ।

    আমি বিশালতা দেখেছি
    একজন মায়ের হৃদয়ে,
    যে নিজের ক্ষুধা লুকিয়ে
    সন্তানের মুখে খাবার দেয়।

    আমি বিশালতা দেখেছি
    একজন মানুষের ক্ষমায়,
    যে শোধের আগুন নিভিয়ে
    শান্তির প্রদীপ জ্বালায়।

    মরুভূমি বড়,
    পাহাড় বড়,
    সমুদ্র বড়,
    আকাশ আরও বড়,
    কিন্তু তার চেয়েও বড় একটি নির্মল হৃদয়।
    যে হৃদয়,
    যেখানে
    ঘৃণার চেয়ে ভালোবাসা বেশি,
    অহংকারের চেয়ে বিনয় বেশি,
    ব্যক্তিত্বের চেয়ে মানুষত্ব বেশি।
    বিশালতা তাই দূর দিগন্তে নয়,
    মহা সমুদ্রে নয়,
    বিশালতা মানুষের অন্তরে;
    যার হৃদয় যত উদার,
    তার বিশালতা তত গভীর।।

    2
    4 Comments
    • পাহাড় সমুদ্র আকাশের চেয়েও বড় হয় সেই হৃদয়, যেখানে ভালোবাসা ক্ষমা আর মানবতা একসাথে বাস করে…..🤍🖤

    • Md Muhibbullah, আপনার লেখাটা পড়ে একদম মনটা ভালো হয়ে গেল, বিশেষ করে মায়ের হৃদয়ের অংশটুকু দারুণ লিখেছেন। বিশালতার এই সংজ্ঞাটা আসলেই অনেক গভীর আর সত্যি কথা বলতে কী, হৃদয়টাই আসল। আপনি গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত রিঅ্যাকশন দিন এবং সুন্দর মন্তব্য করে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত রাখুন।

    • যে হৃদয়ে ঘৃণার চেয়ে ভালোবাসা বেশি, সেই হৃদয়ই পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্রয়।

    • আপনার কলমে ফুটে ওঠা হৃদয়ের এই বিশালতার গভীর রূপকগুলো আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে মায়ের মমতা আর ক্ষমাশীলতাকে পরম মমতায় ফুটিয়ে তোলার শৈলীটি এক কথায় অপূর্ব। মানুষের ভেতরের এই অসীম উদারতাকে নিয়ে আপনি আরও অনেক সুন্দর লেখা আমাদের উপহার দেবেন বলে আশা রাখি।

Skip to toolbar