-
ছায়াবৃতা রূপসী রাত
কবি ইমদাদ শাহ্ছায়াবৃতা রূপসী রাত
বনের শিয়রে ভাঙা চাঁদ জাগে এক কোনে
বিরহী আঁখি মোর কার পথ চায় আনমনেদিনের আলোর কোলাহল ফেলে নদী হয় চুপ
আকাশের বুকে মেতে ওঠে নক্ষত্রের রূপ
অঞ্চল ছায়ে জড়িয়ে থাকে নিদ্রা রূপ যত যাত্রী
আলোর অতল তলে ছায়া হয়ে আসে রাত্রিমোর বাতায়ন পাশে বসে একেলা
হেরি তব রূপের এই শান্ত অবহেলা
তুমি যে এনেছো ডেকে অসীম অপার
খুলে দিলে গো যেন মরণের দ্বারগগন-ললাটে ফুটিছে কুটি তারা
নীরব নিশীথ গাহে সুমধুর সুর
ক্লান্ত পথিক মোর পথ ভুলিছো বুঝি
আঁধারে মিলায় সে বেদনা সুদূরঅন্ধকার বাহু মেলে ডেকে লই তারে
জীবনের যত ক্লান্তি অবসাদ মুছে অভিসারে
নীরব নিভৃত প্রাণে বাজে বিষের বাঁশরী
নিদ্রার মায়াজালে ভাসে রূপ মাধুরীরজনীগন্ধার নিঃশ্বাসে ভাসে গহীন উদাস
স্মৃতির পাতায় জেগে ওঠে পুরোনো বাতাস
দিতে চায় মন ফিরে পেতে সেই চেনা তীর
রাতের গভীরতা আনে মনে অনির্বচনীয় ভীরসন্ধ্যার রঙ মেশানো আঁধারের নীরে
দিনের কোলাহল মুছে যায় ধীরে
নিঃশব্দ চরণে নামে শান্ত স্নাত রাত
তারাদের প্রদীপ জ্বেলে নিভৃত হাতযা কিছু মলিন যা কিছু হারা
মুছে দিক তব কালোর-ধারা
লও গো লুকিয়ে হে মায়াময়ী
তব চির শান্তি তিলক নেত্রেতিমির-আঁচল পেতে গোপনে
রাত্রি আসে মোর বাতায়ন-কোনে
দিবসের যত কোলাহল-গান
ক্লান্ত চরণে লভে অবসান
চরাচর আজি নীরব-নিশ্চল
নয়নে নেমেছে ঘুমের কাজলধীরে ধীরে নিভে যায় প্রদীপ শিখা
অচিন দেশের ভাষা লেখে আঁধারের লিখা
শুধু পরে রয় একা রূপালী চাঁদ
মন মোর ডাকে অজানা গভীর প্রমাদমনের কোণে জমে যত গোপন কথা
স্মৃতির পাতায় মেশে বিরহ-ব্যথা
রজনী আসছে চুপে নয়নে তার ঘোর
চরাচরে বুনে দেয় এক মায়া দোররজনী সুনীল ত্রাস অতল গম্ভীর
ভয় ভয় নগরে তবু হরষ-ভরা
চাঁদ তোমার ছায়ায় জুড়ালো তীর
ধন্য হলো এ ব্যাকুল ব্যথিত পাড়াহে রজনী তব শান্তির চরণে
সঁপি এ পরান নিভৃত স্মরণে
লও মোর ক্লান্তি লও মোর গ্লানি
ভরে দাও মনে তব আশিস বাণী
নূতন প্রভাতে জাগিব আবার
খুলিবে যখন আলোর দুয়ার4 Comments
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
Zahidul Jamy
@zahidul
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan


নিস্তব্ধ রাতের ছায়ায় ক্লান্ত মন বিরহের ভার নামিয়ে শান্তির কোলে নতুন ভোরের আশ্বাস খোঁজে…..🤍🖤