-
[শ্রাবণ_সন্ধ্যার_কাব্য]
[পর্ব- ১১]লাল টুকটুকে বেনারসি আর গহনায় সেজে বাসর ঘরের খাটে বসে আছে রাহা। চারদিকে রজনীগন্ধার তীব্র সুবাস আজ তার দম আটকে দিচ্ছে। তার বাসর ঘর রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়ে দিয়ে গেছে রিয়া। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন, অথচ রাহার বুকের ভিতর এক অজানা ঝড় বইছে। দেয়ালে লাগানো ঘড়িটা টিকটিক শব্দ করছে। রাত বারোটা পার হয়ে একটা বাজল, তারপর দুটো.. কিন্তু ঈশান ঘরে আসলো না। সারারাত চোখের পাতা এক করতে পারলো না সে। প্রতিবার বাইরে কোনো শব্দ হলেই বুক ধড়ফড়িয়ে উঠছে, এই বুঝি ঈশান এলো। কিন্তু না ঈশান আসলো না এক রাশ শূন্যতা এসে গ্ৰাস করেছে তাকে।
চারদিকে ফজরের আজানের ধ্বনি। আজান শুনে রাহা সব গহনা খুলে ওজু করে এসে নামাজে ধারালো। নামাজ শেষ করে কিছুক্ষণ জায়নামাজে বসে নিরবতা পালন করলো। এই মুহূর্তে ঘরের ভিতরে প্রবেশ করলো ঈশান, হঠাৎ দরজার শব্দে চমকে গেলো রাহা। পেছনে ফিরে দেখতে পেলো ঈশানকে। ঈশানকে দেখে তাড়াতাড়ি করে জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে জায়নামাজটা ভাঁজ করে রেখে দিলো রাহা।
ঈশান বিরক্ত হয়ে বললো এই ঘরে এসেছো কেন। রাহা অবাক হলো, বললো এই ঘরে আসবো না তো কোথায় যাবো। ঈশান নিজের রাগটা কে নিয়ন্ত্রণ করে বললো, তোমাকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দেওয়া ভালো, বাবা আমার ইচ্ছার বিরুদ্ধে, জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। তোমার মতো শ্যামলা মেয়েকে কখনো আমার স্ত্রী হিসেবে মেনে নেওয়া তো দূরের কথা এটা আমি কল্পনাতেও ভাবতে পারবো না।
আমি কখনো তোমাকে মন থেকে মেনে নিতে পারবো না। আমাদের বিয়েটা শুধু মাত্র লোক দেখানো।
ঈশানের প্রতিটি কথা রাহার বুকের ভেতর তীরের মতো বিঁধল। গায়ের রঙের কারণে একজন মানুষের অনুভূতি এভাবে ধূলোয় মিশে যেতে পারে। ঈশানকে নিয়ে তার এতো আশা এতো স্বপ্ন সব মিথ্যা ছিল।একটু বেশিই বেশিই ভেবে ফেলেছিলো ঈশানকে নিয়ে। মোস্তফা যখন ঈশানের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তখন সে ভুলেই গিয়েছিলো যে সে শ্যামলা। ঈশানকে তার সাথে মানাবে না। রাহার ভীষণ কান্না পাচ্ছে। কিন্তু আজ আর কাঁদল না। শুধু ভাবলো এমন জীবনের শেষ কোথায় হবে।
নিজের চোখের পানি আড়াল করে, বুকের ভিতর কষ্ট গুলো চাপা দিয়ে, মুচকি একটা হাসি দিলো রাহা। ঈশান এই হাসিটা দেখে অবাক হয়ে ভ্রু কুঁচকালো। রাহা কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। দোষ তো সব আমারি আমি কেন একবার জানতে চাইলাম না উনি আমাকে পছন্দ করেন কি না।
রাহা কিছু বলছে না দেখে, ঈশান নিজেও আর কিছু বললো না। খাটের উপরে চোখ গেলো ঈশানের রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। ফুলগুলোর ঘ্রাণে ঈশানের খুব বিরক্ত লাগলো। খাটের কাছে গিয়ে ফুল গুলো সব ছিঁড়ে ফেলে দিলো ঈশান।
ফুলগুলো ছিঁড়ে সব মেঝেতে লুটিয়ে পড়লো। রাহার বুকের ভিতরটাও যেনো কেমন কেঁপে উঠলো। সে মেঝেতে ছিঁড়ে পড়ে থাকা ফুল গুলির দিকে তাকিয়ে দেখলো, তার স্বপ্নগুলোও ঠিক এই ফুল গুলোর মতো পিষে যাচ্ছে।
তারপর ধীরে পায়ে চলে গেলো বারান্দায়, বাইরে তখন ফজরের হালকা আলো ফুটেছে। রাহা ফিসফিস করে বললো আল্লাহ আমাকে যখন তুমি কষ্ট দিয়েছো তখন তা সহ্য করার ক্ষমতা দেও।
ঈশান কিছু না বলে ওয়াশরুমে চলে গেলো। আর রাহা সেই অসহায়ের মতো আকাশে দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ঈশান ফ্রেশ হয়ে বেড়িয়ে এলো। রাহা ওই ভাবেই দাঁড়িয়ে আছে। কিন্তু ঈশান একবারও ফিরে তাকালো না রাহার দিকে।
ঈশান প্যান্ট শার্ট পড়ে রেডি হয়ে ল্যাপটপ নিয়ে বসে পরলো অফিসের কাজে। রাহার ওই দিকে কোনো খেয়ালি নেই। হঠাৎ দেখতে পেলো অনেকটাই সকাল হয়ে গিয়েছে। রাহা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে গেল। ঈশান তাও এবারও তাকিয়ে দেখলো না রাহাকে। রাহা নিচে নেমেই দেখতে পেলো মোস্তফা বসে চা খাচ্ছে। রাহার ভীষণ অভিমান হলো শ্বশুরকে দেখে, কেন সব কিছু লুকিয়েছে। কেন বললো না তার ছেলে আমাকে পছন্দ করে না। কেন জোর করে বিয়ে দিয়ে দুইটা জীবন নষ্ট করে দিলো।
তখনি রাহাকে দেখে মালিহা রাহার হাতে চা ধরিয়ে দিয়ে বললো এ চা ঈশানকে দিয়ে আসো। রাহা চা টা হাতে “নিচ্ছে তো নিচ্ছে না”। ঈশানের সামনে যে আর যেতে ইচ্ছে করছে না রাহার। এমন কান্ড দেখে মালিহা বিরক্ত হলো। মালিহা বিরক্ত হয়ে রাহার পাশ কাটিয়ে নিজেই চা নিয়ে চলে গেলো ছেলের কাছে।
মোস্তফা রাহার এমন কান্ড দেখে বললো রাহা মা কি হয়েছে তোমার। অসুস্থ নাকি তুমি। রাহা বললো না বাবা ঠিক আছি আমি। মোস্তফা বললো এদিকে এসো। রাহা গেলো, মোস্তফা বললো তুমি কি লেখাপড়া করতে চাও, রাহা অবাক হয়ে বললো আমি যদি লেখাপড়া করতে চাই আমাকে পড়াবেন আপনারা। মোস্তফা বললো কেন পড়াবো না, সামনের মাসে ভালো একটা কলেজে ভর্তি করাবো, তোমায়।
রাহা খুশি হয়ে যায়। যেই কলেজেই ভর্তি করাক না কেনো, মায়াকেও সেই কলেজেই ভর্তি হতে বলবো আমি। তারপর দুজনে আগের মতো প্রতিদিন দেখা করতে পারবো। কথাটা ভেবেই আনন্দ লাগছে রাহার। রাহা হেসে বললো ঠিক আছে বাবা।
ঈশানের ঘরে চা নিয়ে গেলো মালিহা। ঘরের ভেতরে ডুকেই দেখতে পেলো মেঝেতে সব ফুল পড়ে আছে।মালিহা দেখে বুঝতে পারলো এটা ঈশানেরি কাজ। এই জন্যই তো রাহা ঈশানের কাছে চা নিয়ে আসতে চাইছিল না। ঈশান নিজের কাজে ব্যাস্ত, মালিহা বললো ঈশান তোমার চা।
রেখে যাও। মালিহা এসে চা টেবিলের উপরে রেখে দিয়ে এসে ছেলের কাছে দাঁড়ালো।
মাকে কাছে আসতে দেখে ঈশান মাথা তুলে তাকালো মায়ের দিকে। মালিহা ছেলের মাথায় হাত বুলিয়ে বললো এই কি করেছিস নিজের চেহারার ঠিক মতো খাস না ঘুমাস না বাসায় ফিরিস না।
ঈশান মালিহার হাত টা মাথা থেকে সরিয়ে দিয়ে বললো যাও এখান থেকে, ছেলের এমন আচরণে মালিহার চোখের কনে পানি চলে আসলো। মালিহা বললো মার উপরে রেগে আছিস বাবা,
ঈশান দাঁত কটমট করতে করতে বললো তোমাকে আমি যেতে বলেছি মা, দেখতে পাচ্ছো না কাজ করছি। তোমরা কি আমাকে কোনো কিছুতেই শান্তি দিবে না নাকি। মালিহা আর কোনো কথা বললো না ঘর থেকে বেরিয়ে গেলো। সব রাগ হয় ওই মেয়েটার জন্য । ওই মেয়ের জন্য আজ তার ছেলের জীবনটা এমন হয়ে গিয়েছে।
সকালের নাস্তা করতে বসেছেন মোস্তফা শায়ান। ঈশানো নিচে নেমে এসে খেতে বসলো। আজ সবাইকে খাবার বেড়ে দিচ্ছে রাহা। ঈশানকে দেখে মনে পরে গেলো সেই সকালের অপমান গুলোর কথা। এতোক্ষণ খুশিতে সবাইকে খাবার বেড়ে খাওয়ালেও, ঈশানের উপস্থিতিতে মুখ গম্ভীর হয়ে গেলো রাহার।
রাহা কাঁপা কাঁপা হাতে ঈশানকে খাবার বেড়ে দিলো। রাহাকে খাবার বেড়ে দিতে দেখে, ঈশান আর এক সেকেন্ডও বসলো না খাবারের টেবিলে। রেগে উঠে দাঁড়িয়ে পরলো। ঈশানের হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পরাতে রাহা চমকে উঠলো। সবাই অবাক হলো ঈশানের এমন আচরণে, মোস্তফা বললো সমস্যা কি তোমার ঈশান, ঈশান চেঁচিয়ে বললো সমস্যা কি জানো না তোমরা, আমার জীবনের সব কিছুর ভেতরে এই মেয়েকে জড়িয়ে দিচ্ছো কেন তোমরা।
আমি তো বলেই দিয়েছি এই মেয়েকে আমি বউ হিসাবে মানি না তারপরও কেন ওকে আমার আশেপাশে লাগিয়ে দিচ্ছ।
রাহা এবার নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। না চাইতেও চোখ দিয়ে পানি পরছে।
* চলবে…?
4 Comments-
আপনার লেখা “আমার জীবনের সব কিছুর ভেতরে এই মেয়েকে জড়িয়ে দিচ্ছো কেন তোমরা” অংশটি পড়ে রাহার কষ্টটা বেশ তীব্রভাবে অনুভব করলাম। আপনার এই দারুণ গল্পের বাকি পর্বগুলো পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আর আপনার মতো অন্য লেখকদের পোস্টে সুন্দর মন্তব্য ও রিঅ্যাকশন দিয়ে আমাদের গ্রুপটিকে আরও প্রাণবন্ত রাখার অনুরোধ রইল।
-
Nusrat jahan, আপনার লেখায় রাহার মনের বিষণ্নতা এবং পরিস্থিতির জটিলতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা পাঠককে মুহূর্তেই গল্পের গভীরে টেনে নেয়। মেঝেতে পড়ে থাকা ছিঁড়ে যাওয়া রজনীগন্ধার সাথে রাহার স্বপ্নের তুলনাটি আমার খুব ভালো লেগেছে, কারণ এটি গল্পের আবেগকে আরও গাঢ় করে তুলেছে। সামনের পর্বগুলোতে রাহার ঘুরে দাঁড়ানোর বা নতুন কোনো বাঁক যোগ করার চমৎকার সব সুযোগ রয়েছে বলে আমার মনে হয়, তাই আপনি একইভাবে লিখে যান।
Friends
Md Ramjan Ali
@mdramjanali
নাঈম অরণ্য
@aronnonaim
Alamgir Job
@alamgirjob
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
শারমিন আক্তার
@sarmin
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751


রাহার বাসরঘরের ছিন্ন রজনীগন্ধায় জোর করে বাঁধা সম্পর্কের স্বপ্ন ভেঙে পড়ে, তবু প্রার্থনায় সে সহ্যের আলো খোঁজে…..🤍🖤