-
আইতে-যাইতে কইরো তুমি সালাম বিনিময়
সবার নিকট প্রিয় তুমি থাকবে— সবসময়।
সালাম শেষে কইরো কালাম মুচকি হাসি দিয়া,
সব প্রতিদান পাইবে তুমি জান্নাতে কাল গিয়া।4 Comments

ফেরদাউস সরকার
আলেম, শিক্ষক, সাহিত্যিক
ফেব্রুয়ারির এক কনকনে শীতের দিনে তার আগমন ঘটে। সময়ের প্রবাহে তিনি হয়ে ওঠেন একজন আলেম, শিক্ষক ও সাহিত্যিক। তার জ্ঞানের পরিধি বিস্তৃতি পায় লেখালেখি ও সাংবাদিকতার জগতে। হৃদয়ে ধারণ করেন মহান দ্বীনের শিক্ষা। সুরমা তীরের গোলাপগঞ্জে দাঁড়িয়ে আছে আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলূম। ২০২৩ সালের মাঝামাঝি সময়ের কথা। ঐতিহ্যবাহী এই দ্বীনি আঙিনায় তিনি পদার্পণ করেন শিক্ষক হিসেবে।
শ্রেণিকক্ষে তার কণ্ঠ ভেসে আসে এক গম্ভীর সুরে। ছাত্রদের চোখের সামনে উন্মোচিত হয় ইলমের এক সুবিশাল জগৎ। শিক্ষকতার পাশাপাশি তার কলম চলে অবিরাম। পৃষ্ঠা জুড়ে আঁকা হতে থাকে শব্দ আর ভাবের চিত্রাবলি। কখনো সাময়িকীর পাতায় ফুটে ওঠে গভীর চিন্তা। কখনো বা ছন্দের দোলায় সৃষ্টি হয় ভাবগম্ভীর কবিতা।
ইসলামী আইনশাস্ত্রের জটিল অলিগলিতে তার সচল পদচারণা। গবেষণা করেন ঐতিহ্যবাহী ফতোয়া আর আরবী ভাষার সূক্ষ্ম অলঙ্কার নিয়ে। শব্দের পর শব্দ সাজিয়ে তিনি রচনা করেন চিন্তার এক নতুন জগত। প্রতিটি লেখায় প্রকাশ পায় সত্যানুসন্ধানী এক মন। তরুণ এই গবেষকের পথচলা প্রতিদিন আরও সমৃদ্ধ হয়ে ওঠে।


কথাগুলো একদম খাঁটি আর মনের মতো হয়েছে। আপনার এমন সুন্দর লেখাগুলো পড়ে বেশ ভালো লাগল।