Profile Photo

Hossain Ahmad KhanOffline

  • @hossain
  • Profile picture of Hossain Ahmad Khan

    Hossain Ahmad Khan

    4 years, 11 months ago

    মাদরাসা ও মাদরাসাশিক্ষা: আমাদের অস্তিত্বের অংশ

    মাদরাসা- উলুমে ইসলামিয়ার সুরক্ষিত দূর্গ- যেখানে কুরআন-হাদীস চর্চা ও শিক্ষা দানের পাশাপাশি ইসলামী সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের গুরুদায়িত্ব যথার্থভাবে আঞ্জাম দেওয়া হয়।

    প্রতিটি জাতির শিক্ষা-সংস্কৃতিই সে জাতির মেরুদণ্ড। যেটা ছাড়া কোন জাতি সোজা হয়ে শির উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষা-সংস্কৃতির যথাযথ সংরক্ষণ না করা হলে একটি জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে। তাই এর যথার্থ হেফাজত ও সংরক্ষণ অতীব জরুরি ও স্পর্শকাতর বিষয়। মুসলিম উম্মাহর সেই স্পর্শকাতর বিষয়টি সংরক্ষণ ও হেফাজতের ‘দায়িত্ব’ পালন করে আসছে মাদরাসা।

    নববী যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তত্ত্বাবধানে ‘আসহাবে সুফফা’র হাত ধরে শুরু এই মাদরাসার পথচলা। সাহাবায়ে কেরাম রাযি.এর মুবারক জামাত এই দায়িত্ব পালন করে গেছেন নিঃস্বার্থভাবে। তাদের প্রতিটি মজলিস ছিল এক একটি দরসগাহ । সাহাবায়ে কেরাম রাযি. থেকে ইলমে ওহী ও নববী জ্ঞান শুষে নিয়েছে পরবর্তী প্রজন্ম। তারা একদিকে এই ইলমের প্রচার-প্রসার ঘটিয়েছেন আর অপরদিকে বিরুদ্ধবাদীদের ফেতনা-ফাসাদ দমন করেছেন শক্তহাতে। তালীম-তায়াল্লুম ও শিক্ষাদীক্ষার এই ‘সোনালী ধারা’ উলূমে ইসলামিয়া ও ইসলামীজ্ঞানকে সুরক্ষিত ও অবিকৃতরূপে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। বর্তমানকালের কওমী মাদরাসাগুলোও সেই একই ‘কাজ’ করে চলেছে- কেয়ামত পর্যন্ত করে যাবে ইনশাআল্লাহ! এটা হলো মাদরাসা ও মাদরাসাশিক্ষার উর্ধ্বজাগতিক দিক।

    একইসাথে মাদরাসা তার শিক্ষার্থীদেরকে সৎ নিষ্ঠাবান উত্তম চরিত্র ও মহৎ গুণাবলির অধিকারী এবং সুশিক্ষিত ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে। যার উল্লেখযোগ্য একটি অংশ জাগতিক বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও সফলতার স্বাক্ষর রেখে চলেছে। কিন্তু পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে, মাদরাসা-শিক্ষার্থীদের যথাযোগ্য মূল্যায়ন করা হয়নি আজও। অল্পকিছু ক্ষেত্রেই তাদের সীমাবদ্ধ করে রাখা হয়েছে। তবুও আমরা আশাবাদী- আল্লাহর ইচ্ছায়- পৃথিবী একদিন আবারও মাদরাসা ও মাদরাসাশিক্ষার প্রতি ঝুঁকবে এবং মাদরাসা-শিক্ষিতদের উপযুক্ত মূল্যায়ন করবে- করতে বাধ্য হবে। আমরা সেই দিনের প্রতীক্ষায়!

    8
    1 Comment
Skip to toolbar