-
যে ভাবনার অন্তরাল সর্বদা ঘিরে থাকে
যেন অতীতচারী মন কেবল
যে কিনা কোন এক স্থানে আর
স্থির না হয়ে অনিদিষ্টে ঠাই নেয় ।
মস্তিস্কে ঘূর্ণায়মান জগত তাকে
এক পাক যেমন ঘুরিয়ে আনে
সুসময়ের নির্জন দুপুর
প্রিয় আড্ডা মুখর দিনগুলোতে
কিংবা রাত্রি ভিন্নতা ,
বাজে ভ্রমণ অভিজ্ঞতা
প্রবাসী সহপাঠী বন্ধুর মুখ ,
আমাকে তেমন রাত্রি নগরী
আলোকময় অতীতের
দিকে মুখ ফেরাতে বলে ।বহু বিচিত্রতা , পৈশূন্য ,
যুগ সঞ্চিত ক্ষোভ, দলন
ক্ষুৎপিপাসা , অবদমন
আর স্বমেহন ক্লান্তি
আত্মপীড়ন নির্জন রাত্রির
গভীরতম প্রশ্বাস
প্রত্যেককে ধারণ করে ।গোপন রিরাংসা , কুপিত বিদ্বেষ
আর পূর্ব শত্রুতার জের ধরে
এলাকায় উদ্বেগজনক পরিস্থিতে
কেউ উদ্বিগ্ন হন আবার অনেকে
সামান্য বিচলিত হয়ে প্রাত্যাহিক কর্ম
নিয়ম মত চালিয়ে নেন,
পরিচিত পতিতা তার কাছ থেকে খোঁজ
নেন শহরতলীর সর্বশেষ হালচাল ।
সস্তা পাউডারের উৎকট গন্ধ
গালের রঙ , গোলাপি আর টিয়ে রঙের ফিতে
নখের আলপনা সব পূর্ব শ্রুতি,লোকাচার
ধার্মিকতার পুনঃ পাঠ শেষে
বাকীর খাতাটা মেলে ধরে মুদি ।আমি উপুড় হয়ে বৃহৎ তরুতলে আশ্রয় খুঁজি
নিজস্ব অন্ধকারে যাই হারিয়ে
কাছে দূরে কার্যত ঝিরঝিরে শব্দে ।
বিচিত্র শব্দ অনুষঙ্গ আর অপহৃত কোন কূলশিলা
তাঁর বাড়ির দরজায় পরিত্যক্ত ফেলে যাওয়া
বিদ্ধস্ত দেহ তনু আর বদ্ধ কপাট
উৎসুক লোক সমাগম
প্রশ্ন ও বিস্ময় কিংবা লোকশ্রুতি
এগুলোর কোন জবাব আঁটতে পারে না ।
প্রশ্ন , সম্ভাবনা , চিন্তা সমাধান
চিত্রিত জগত ও প্রকৃতি বাস্তবতা
এগুলোর কোন তাৎক্ষনিক
সমাধানও জানে না ।এ বেলাতেও অর্থ তাৎপর্য হারায় ।
সব সময় প্রেম প্রত্যাখ্যানের শূন্য অনুভূতি
বা মনের সাম্যাবস্থা বলে বোঝানো যায় না
বাজে কৌতূহল আর অনুসন্ধিৎসা কখনই এক না
বাজে সাহস অনেক সময়
অবিমৃষ্যতা ছাড়া আর কিছুই না ।
কোন উচ্চাশা ছাড়া বেঁচে থাকার মধ্যেও
এক ধরণের স্বস্তি আছে ।
তাই আমি ফিরে যাই আর
হঠাৎ থুবড়া মেয়েটা কাঁখের
অবোধ বালকের অবান্তর প্রশ্নে
কি বুঝে হেসে ওঠে বলে
‘ দূর হ, বালাই শাঠ ‘’ ।আর সফলতা অর্থ হারায় ।
1 Comment

My pseudonym is SAJIV ISLAM .
Free Lance Artist & literati .
Freelance Artist & literati. Working as a Social worker. Love to read, travel & cook. Music & Cinema once it was my obsession. Live single.
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Nipun Chandra
@nipunch
Umme Habiba
@ummeminju
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


অভিনন্দন