-
দুনিয়াটা বিভৎস হয়ে যাচ্ছে
এক অঘোষিত, অযাচিত যুদ্ধ চলছে
প্রতিনিয়ত !
কোনো ইচ্ছে পূরণ আর উদ্দেশ্য ছাড়াই…মানুষে মানুষে বাড়ছে দুরত্ব
সরল রেখায় চিরে যাচ্ছে মানবতাপ্রকৃতি বিনা দোষেই নিংড়ে বের করে দিচ্ছে তার সব
আর এক অদৃশ্য দানব…!
দ্বিধাহীনভাবে মৃত্যুরথে বাড়িয়ে চলছে শবমানব প্রাচীর গড়ছে আর ভাঙছে
সঞ্চিত শক্তি ফুরায়ে আজ নিস্তব্ধ কলরব
আপন আপন চৌকাঠেতেই বাড়ছে সহিংসতা
আপন আপন চৌকাঠেতেই বিলীন হচ্ছে সখ্যতাবাড়ছে বিচ্ছেদ, বাড়ছে বিষন্নতা
মুখ বেঁকিয়ে সব মৌন
সময়ে যারা আপন ছিলো,
আজ অসময়ে সেই স্বজনপ্রীতি হলো ক্ষুন্ন।✍️ মোহাম্মদ_নুরুল_হোছাইন ✍️
🥀 ১৬/০৪/২০২১ 🥀7 Comments-
@neel আপনার মতামতের জন্য কৃতজ্ঞ <3 ,,, আমি মূলত আমার চারপাশের প্রকৃতি, পরিস্থিতি দেখে লিখি। আমার চারপাশ শান্ত আমার কলমের উদগিরন করা কালিও শান্ত, আমার চারপাশ অস্থির- কলমও অস্থির, ভালোবাসায় ভালোবাসার উদগিরন ঘটাই আর ঘৃণায় হয় প্রতিবাদের উদগিরন, এই। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। ভালোবাসা অবিরাম <3
-
@neel ছোট মুখে বড় কথা বলব, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করবেন।
এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে কবি ধর্মেও পরিবর্তন এসেছে অনেকটা, কারণ এই
চলমান পরিস্থিতিতে বেশি সংযত ও সুনিয়ন্ত্রিত হতে গেলে আপনার-আমার পশ্চাৎদেশ আর আমাদের থাকবে নাহ্। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটাই ভালো, আর নির্দিষ্ট একটা নিয়মের মধ্যেই সংযত ও নিয়ন্ত্রিত থাকাটা শ্রেয়। -
ইতিহাস বলে আজ থেকে সহস্র বছর আগে পৃথিবী আরো বেশি সবুজ ছিল লক্ষ বছর আগে ছিল উত্তপ্ত। তারো আগে ধুলোর ঝড়ে উড়ে যাওয়া বায়বীয় সমীকরণ। পৃথিবী সহজ জায়গা নয় বড় জটিল যৌগের সমন্বয়। মানুষ এখানে আমরণ সংগ্রাম করে বেচে থাকে। সময় নামক নদীর তীরে আমাদের বসবাস। কখনো ঘরে ভেঙ্গে যায় ঝড়ে ভেঙে পড়া দুঃখ নামক ডালে। সেই ডাল কেটেই আবার আমরা সুখের ঘর বাধি। প্রীতি ও শুভেচ্ছা কবি।

Mohammad Nurul Hossain
None
আমিতো সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা
-একজন সরল মানুষ
যার সুখ এবং দুঃথের সমন্বয়টা খুবই মজার
কিছুটা আমার আমিত্বের প্রকাশ
আর কিছু অন্যের মঙ্গল কামনায় উড়ানো ফানুষ।
Friends
Abutaher-Tonmoy
@abutaher-tonmoy
Nader-Chowdhury
@nader-chowdhury
Mysha-Maliha-Hridy
@mysha-maliha-hridy
Arnob-Paul-Santu
@arnob-paul-santu
Shrabon
@shrabon
Umme Salma
@umme
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman



কবির সাথে আমি একমত হতে পারছি না। মানুষে মানুষে এখন অনেক আপন। যেখানে মানুষ ভুলে যায় রক্তের টান সেখানে ভালবেসে দূর দেশ থেকে ছুটে আসার আছে উদাহরণ। প্রীতি ও শুভেচ্ছা কবি।