Profile Photo

Golam Rabbani SarkerOffline

  • Golam-Rabbani-Sarker
  • Profile picture of Golam Rabbani Sarker

    Golam Rabbani Sarker

    4 years, 8 months ago

    অ‌নেক‌দিন আ‌গের কতা।
    তকন কারমাই‌কেল ক‌লেজত ইন্টার ফাস্ট ইয়‌্যারোত প‌ড়োঁ। পেরায় পেরার অম্পুর থা‌কি বাড়িত (বদরগঁইজ) বিন‌্যা টি‌কি‌সে যাওয়া আইস‌্যা ক‌রোঁ য়‌্যালগা‌ড়িত চ‌ড়ি। ‌টি‌কিস চ‌্যাকার আ‌সি টি‌কিস চাই‌লে ক‌লে‌জের আই‌ডে‌ন্টি কাডখ‌্যান শা‌টের জ‌্যাব থা‌কি বাই‌কি দ‌্যাকাওঁ ত‌্যা কিচ্চু কয় না। হামার বদরগঁই‌জোত তকন কো‌নো ইন্টা‌রছি‌টি ট্রেন আক‌টে না। যিগল‌্যাত যাওয়া আইস‌্যা ক‌রোঁ সিগল‌্যা হইল নোকাল (৪২১/৪২২ রমনা) আর মেল (৭/৮ উত্তরবঙ্গ মেইল), হামরা কই ঢাকামেল।

    ত‌্যা এক‌দিনক‌্যা হই‌চে কি মুঁই অম্পুর থা‌কি বা‌ড়ি আসপ‌্যার তকন‌্যা অম্পুর য়‌্যাল স্টেশনত গেনু। স্টেশনত য‌্যায়া দ‌্যা‌কোঁতা ১ নম্বর নাই‌নোত য়‌্যাখান য়‌্যালগাড়ী প‌চ্চিম মু‌কে খাড়া হয়া আ‌চে। ম‌নে ম‌নে কও‌চোঁ, প‌চ্চিমমু‌কে যকন খাড়া হয়া আ‌চে, ত‌্যা বদরগঁইজদি তো যাই‌বে। চ‌ড়ি বসনু। মিচ্চ‌্যাকনা প‌রে শামপুর পার হই‌লে কি‌টিস চ‌্যাকার আ‌সি টি‌কিস চাই‌লে শা‌টের জ‌্যাব থা‌কি ডা‌ন্টি কাড বাই‌কি কনু, ছাত্র। ওমরা কও‌চে বো‌লে এখান তো ইন্টার‌ছি‌টি ট্রেন, এখা‌নোত চ‌ড়ি বিন‌্যা টি‌কি‌সে যাওয়া যাবান্ন‌্যায়।

    মুঁই কনু ম‌নে মুই তো আগপা‌কে বদরগই‌জোত না‌মি যাইম। ওমরা কইল বো‌লে এখান ট্রেন তো বদরগইজত আক‌টে না।
    ত‌্যা হই‌লে বু‌দ্দি!
    বদরগই‌জোত না আক‌টে‌লেও স্টেশন পার হবার স‌মে ট্রেন আ‌স্তে যায়। তোরা অই স‌মে দৌ‌ড়ি না‌মি যাই‌মেন। আর শো‌নো কওঁ, যকন পেলাটফরম আস‌পে, ভাতখাওয়া ঠ‌্যাং (ডান পা) খ‌্যান আ‌গোত না‌মে‌দিয়‌্যা মার‌মেন দৌড়। না‌তে কিন্তুক প‌ড়ি যাই‌মেন।

    বদরগঁই‌জের স্টেশন আইস‌্যার আ‌গো‌তে পা‌কেরমাতার পুল পার হই‌লে, মুঁই দুয়‌্যা‌রোত য‌্যায়া দুয়‌্যা‌রের গোড়কার ডা‌ন্টিট‌্যা (হাতল) ধ‌রি খাড়া হয় রে‌ডি হয়া আচুঁ।

    স্টেশ‌নের গোড়ত আই‌লে ছাঁচায় য়‌্যালগা‌ড়িখ‌্যান আ‌স্তে হইল। মুঁই টি‌কিস চ‌্যাকা‌রের কতা মতন ভাত খাওয়া ঠ‌্যাং খ‌্যান (ডান পা) আ‌গোত না‌মে দিয়‌্যা মরণ জো‌রে মান্নু দৌড়। এমন জো‌রে দৌড় দিনু যে যেটা ব‌গি থা‌কি নামচুঁ তার আগপা‌কের ব‌গিট‌্যাও পার হয়া গেচুঁ। আগপা‌কের ব‌গিট‌্যা পার হয়া ফির দুয়‌্যা‌রের গোড়ত গেই‌লে অই দুয়‌্যারোত খাড়া হয়া থাকা কয়টা মানুষ কাঁয়ও মোর হাত ধ‌রি, কাঁয়ও শা‌টেরক কলাট ধ‌রি টা‌নি ছ‌্যাঁচ‌ড়ি মোক ফির টেনত তোল‌চে আর কও‌চে এত‌রো রিস্ক নিয়‌্যা কাঁয়ও ট্রেনত চ‌ড়ে না কি! প‌রের ট্রেনোত গেই‌নেন হয়। মুঁই তো বোকা‌চোদা হয়া কিচ্চু কবার পান্নু ন‌্যা।

    মিচ্চ‌্যাকনা প‌রে সেই টি‌কিট চ‌্যাকার আ‌সি মোক দে‌কি পুচ ক‌রো‌চে,
    আ‌রে আপ‌নি বদরগ‌ঞ্জে নাম‌লেন না?
    মোর তামান কতা শু‌নিয়‌্যা ওমরা হাঁস‌তে হাঁস‌তে ম‌রে আর কি!
    তোমরাগুল‌্যাও হাঁ‌সো‌চেন না কি?

    10
    5 Comments
Skip to toolbar