Profile Photo

Tariqul SazzibOffline

  • TariqulSazzib
  • Profile picture of Tariqul Sazzib

    Tariqul Sazzib

    • 5 years ago

    অর্ধ রাতের শহর
    🖋️তরিকুল সজীব 🖋️
    চারপাশ সুনশান বড্ড, দখিনা হিমেল হাওয়া টুকু উড়ে যায় চুলের উপর
    দেহে বয়ে যায় শিহরণ
    ল্যাম্পপোস্ট এর লাইট গুলো নিয়নের
    নয়
    নিয়ম পালটে বুঝি সাদা আলোর শহর
    হঠাৎ মাথার উপর দিয়ে এরোপ্লেন
    নিরাবতা ভাঙলো বুঝি ওই আকাশের
    কত কি না হচ্ছে দেয়ালের ওই পাশে
    আমার কানে আসে না খবর

    আমি একা নিরাবতায় পাহাড়ায়
    কখন আসবে ডাকপিয়ন

    আমারো চিঠিতে ভরে আছে বাক্স খানি
    আসবে না পিয়ন তবুও যানি

    লিখে লিখে কলমের কালি করেছি অবশেষ

    তবুও কেনো যানি লাগে না বিরক্তির লেশ।
    আমার প্রতিটি সাদা পৃষ্ঠার কালির লাইনে
    খুজে পাই তোমারি রেশ

    এখনো ভালো আছি বুঝতে পারছি

    লিখে যাচ্ছি তোমায়
    শেষের পথে আমার উপনিবেশ

    দখলে নিবে হয়তো প্রহর
    আলোকিত হবে তোমার শহর
    আমারো শহর অন্ধকার
    তোমার আলোয় তবু যেনো লাগে
    আমার অর্ধ রাতের শহর

    আমি আধারেতে ভয় পাই
    তুমি বলেছিলে
    আমি তোমার আধারের হয়ে মশাল হব ছাই
    আমি।এখনো আধারে তোমায় আমি কই পাই

    সাড়া শব্দ নেই নেই মায়া নেই
    নেই কোনো কোলাহল,,

    কেনো কথা দিয়েছিলি আমায় ছেড়ে যাবি না আমার অর্ধ রাতের শহর

    সবারই কেটেছে প্রহর, তোমারো,
    আমার কাটবে না আর
    খুজে পাব না আর আলোকিত নগর

    14
    7 Comments
Skip to toolbar