-
এসো নীপবনে,
এসো তরুমনে,
এসো ক্লান্তিতে- অশ্রান্তিতে
এসো মরম-মাঝে
এক দ্বীপ্ত-প্রদীপ লয়ে।তুমি এসো,
তুমি এসো এক গোধূলি-লগণে
এসো ব্যস্তময় রাখালের মনে,
যেথা শান্তির ধ্বনি সমস্ত অঙ্গনে।তুমি এসো
যেথা শিমুলের পরে
সাদা-কালো বিহংগের ডাক
যেথা ঝুলে আছে শিশুদের ঘুরি-দল
যেথা লালে লালাভ শিমুলের তল,
সেথা ছড়িয়ে দাও
তোমার মহা-শান্তির হাক।এসো ভোরের আকাশে
রক্তিম স্বাধীনতা হয়ে
এসো তরু-পথে কুয়াশার চাদর মাখিয়ে
তুমি এসো ভোরের প্রার্থনা-সঙ্গিতে
রবে ব্যপ্ত করে যাও বিশ্বের সম্মুখে।তুমি এসো,
এসো এক অনাহারী গৃহস্থের ঘরে,
তাঁর রিক্ত থলির পরে
পূর্ণ করে দাও তোমার শান্তি-সরোবরে।
_শামীম আহামেদ জয়
নিলক্ষীয়া
০৯ মার্চ ২১1 Comment
Friends
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Nipun Chandra
@nipunch
স্মৃতি রানী রত্না
@srratna1990
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot

অভিনন্দন