-
কবিতা — বেনামী চিঠিতে
কলমে— সুমাইয়া আক্তারছোট্ট চিঠির ভাঁজে রেখেছি মন
সেই মনের ভাঁজে তোমারই নিমন্ত্রণ
অথচ দেখো সেই ঘুরলে শহর জুড়ে
বেনামী দিশাহীন দীর্ঘ নিবার্সন।
বলি, আরেকটিবার জলে রাখো মুখ
আরেকটিবার ঢেউয়েরা আসুক
অতঃপর ভেঙে যাক মুখের আদল
স্রোতের আয়না জুড়ে সুরেরা ভাসুক।
বলি, অমন মায়াবী চোখে তুমি চেয়ো রোজ
দীর্ঘ শিতল বাতাসে নেব তোমার খোঁজ।
বলি, আরেকটিবার বেদনারা আসুক
আরেকটিবার নিজেকে চিনুক
অতঃপর নিজের জন্য গুছিয়ে রাখা
মুক্তগুলো কিনুক।
3 Comments
Friends
মোরশেদ সাকিব
@morshedsakib
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
Munif Muhtasim
@munif


“অথচ দেখো সেই ঘুরলে শহর জুড়ে
বেনামী দিশাহীন দীর্ঘ নিবার্সন।…”
খুব ভালো লাগল। কবিতার অন্যান্য লাইনগুলির মতোই। কবিতার সমাপ্তিও করা হলো পরোক্ষ ভাবে, যেন কবি নিজে সামনে আসতেছেন না। – এই আড়াল – কবিতাটাকে আরও উচ্চমূল্য দেয় … সুন্দর লেগেছে। আরো লিখুন!