-
এখানে চিরন্তন
বি এম দেলোয়ারহঠাৎ এত শূন্য শূন্য লাগে!
নেই কোথাও যেন কেউ!
সব ধুধু মরুভূমি!
নেই সবুজের ছোঁয়া!
শুধু রিক্ততার ঢেউ!যেন সব কিছু ফাঁকা
উর্ধ্বে আসমান, নিচে জমিন
মাঝে আমি একা।আপন কিছুই নয়,
সব মিছে মনে হয়।যখন কোনো কিছু না থাকা স্বত্তেও
সবকিছু পেতে ইচ্ছে হয়-
তখন উচ্চস্বরে হাসতে ইচ্ছে হয়এতশত আলো! এতশত রঙ!
এতশত সুর! কত আশা জাগে!
এতজন ডাকে! এতকথা কয়!
এত ভালোবাসে! কত ভালো লাগে!তবু কে যেন কয়
এসব কিছুই তোমার নয়।যখন সবকিছু থাকা স্বত্তেও
কিছু নেই মনে হয়-
তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়।এখানের সবই আমার
আবার
কিছুই আমার নয়।2 Comments
Friends
Shahria
@shahriar
Nipun Chandra
@nipunch
অবাক রহমান
@jahedi
স্মৃতি রানী রত্না
@srratna1990
নিশাত আনজুম
@nishathunzom
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
Md.Khaladur Rahman (অনল)
@wanol


“…যখন কোনো কিছু না থাকা স্বত্তেও
সবকিছু পেতে ইচ্ছে হয়-
তখন উচ্চস্বরে হাসতে ইচ্ছে হয়
এতশত আলো! এতশত রঙ! …”
– খুব সুন্দর আর অন্য রকম। মন ছুঁয়ে গেল।