Profile Photo

Tapan DebbarmaOffline

  • tanu48
  • Profile picture of Tapan Debbarma

    Tapan Debbarma

    4 years, 7 months ago
    Profile picture
    4 years, 7 months ago

    মনুষ্যত্ব একটি অস্থিতিশীল চর্চা। একটু কমবেশি হলেই এটির বিচ্যুতি ঘটে। কিন্তু মনুষ্যত্ব গঠন করতে সবাইকেই কমবেশি কাঠখোট্টা পোহাতে হয়। অনেকে গভীর ভাবে চর্চার মধ্য দিয়ে মনুষ্যত্ব অর্জন করে।

    এই অর্জনের পেছনে সবচে বেশি অবদান থাকে পারিবারিক শিক্ষা। অতঃপর প্রাতিষ্ঠানিক শিক্ষার অবদান। ছোটবেলা থেকে বেড়ে উঠতে পারিপার্শ্বিক আবহের অবদানও মনুষ্যত্ব গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

    মনুষ্যত্বের সাথে বিবেকের নিবিড় সংযোগ রয়ছে। দুটি জিনিসই একে অন্যের সাথে পরিপূরক। অর্থাৎ মনুষ্যত্ব বিহীন বিবেক যেমন অকেজো তেমনি বিবেক বিবর্জিত মনুষ্যত্বও অপরিপক্ক। তবে এর যেকোনো একটি চর্চার সাথে অন্যটিরও প্রসিদ্ধ লাভ হয়।

    নাগরিক সমাজে আমরা অহরহ মনুষ্যত্ব হীন লোকের সম্মুখীন হই এবং বিবেক হীন লোকেরও অভাব দেখিনা। এসব লোকদের কারনেই এই পৃথিবীতে সঠিক পথের দিশারীরা কোনঠাসা হয়ে আছে।

Skip to toolbar