Profile Photo

Fahmida-Reea-Fahmida-ReeaOffline

  • Fahmida-Reea-Fahmida-Reea
  • নিভিয়া বাঁচিল নিশার প্রদীপ

    কন্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। এমন কি ভঙ্গিমাটাও বড্ড পরিচিত। কোমরে আঁচল পেঁচিয়ে গাছগুলির পরিচর্যা করতে করতে বেডরুম থেকে ভেসে আসা গানে যেন নিজেকে হারিয়ে ফেলছিল বারতা।  থেমে যাচ্ছিল হাত বার বার। সেই ভরাট কন্ঠে  –
    “গোপন কথাটি রবেনা গোপনে
    উঠিল ফুটিয়া নীরব নয়নে – -”
    অনেক দিন পর আজ কেনই বা এ…Read More

  • অবসান

    বাড়ির নাম্বার মিলিয়ে নিশ্চিত হয়ে এবার ডোর বেলে পরপর দুটো চাপ দিয়ে মিনা আর মেঘ মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রাখে।
    – মেঘ
    – হুঁউ
    – তোমার কি খুব নার্ভাস লাগছে ?
    – একটু একটু।
    ঠিক এমনি সময় ঘরের দরজা ঠেলে বেরিয়ে এলেন স্নিগ্ধ সুন্দর মায়াবী চেহারার পঞ্চাশ পেরুনো এক মহিলা। নীল পেড়ে ঘিয়ে রঙের টাঙ্গাইল শাড়ি পরনে। দুহাতে দুগাছি চুড়ি, গলায় হাল…Read More

    4
    1 Comment
  • #সখী ভালোবাসা কারে কয়……..

    মেলার ভীড়ের মধ্যে নিজের  নাম শুনে তাকালো মিথুন।
    সামনে তাকাতেই বিস্ময়ে মুক হয়েগেলো। নিজের মনেই বললো, ” কত বছর ধরে এ ডাকটার জন্য অপেক্ষা করছি। সত্যিইতো সে? নাকি মনের ভুল।
    ততক্ষনে সানজানা ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে।
    —– মিথুন ভাই দেখোতো চিনতে পারো কিনা।
    —–  সানজানা তোকে জীবনের ওপারে গেলেও ঠিক চিনে নিবো।…Read More

  • #ছোট গল্প
    #বাবা

    সেবার হঠাৎ করেই বাবা মায়ের আগমন ঘটলো সুতপার বাড়িতে। মেঘ না চাইতেই জল যেন। তার এই বিশ বছরের গড়া সংসারটিতে বাবা মা তেমন আসেন নি বললেই চলে। যাওবা এসেছেন হাতে গুনে ক’বার। তাও স্বল্প সময়ের জন্য ।

    প্রথম দিকে বলতেন—– “চাকুরীজীবনটা ফুরোলে অঢেল সময়ে শুধু বেড়াবো। এখন সংসারের বেড়াজাল টপকানো বড্ড ঝক্কি। ”

    বাবা মা দুজন…Read More

    7
    4 Comments
  • #বৌমাও কন্যা হতে পারে……

    ঘুম ভাঙতেই কিচেন থেকে পানি পড়ার শব্দ কানে আসে মাসুদার।  এত সকালে বুয়া? চটজলদি চোখে মুখে পানি দিয়ে বাসি চুলে চিরুনি বুলিয়ে কিচেনে ঢুকেন।

    তুলি গ্লাসের স্টান্ডটা হাতে ঝুলিয়ে ডাইনিং এ যেতে যেতে একটু হাসি দিলো মাসুদাকে দেখে।  যেন এমনটিই হয়ে আসছে এতদিন। অথচ সপ্তা খানেক হয়েছে, তুলির এ বাড়িতে বৌ হয়ে আসবার।…Read More

    5
    5 Comments
  • #উক্তি

    বেলি ফুলের মিষ্টি সৌরভ ছড়ানো ঘরময়। অসংখ্য ফুলের অপরূপ সজ্জাবিন্যাস। ছাদ অবধি সযতনে টাঙ্গানো ফুলে ছাওয়া চাঁদোয়া। সারা খাট জুড়ে নকশি ফুলের বাহার ঝোলানো। খাটের একপাশে মস্ত আয়নায়  নববধূর বেশে আড় চোখে বারবার চেয়ে চেয়ে দেখে সাজিয়া।
    বিয়ে বাড়ির কোলাহল তখনও পুরোটা থেমে যায়নি। ঘরের বাইরের ব্যস্ত চলাচল ছাপিয়ে এই বাসর ফুল রাজ্যে কেমন যে…Read More

    6
    4 Comments
  • #যেতে যেতে

    পূর্বাকাশে সূর্যের উঠি উঠি ভাবটা তখনও কাটেনি পুরােপুরি । হাতে মার্জিনাল সময় নিয়ে নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠে টিকিটের নাম্বার মিলাতে না মিলাতেই ট্রেনটা বিশাল দেহ নড়িয়ে চলতে শুরু করলাে । সাউন্ড বক্সে ভেসে এলাে সুরেলা কণ্ঠে যাত্রা শুরুর এনাউন্সমেন্ট । নির্ধারিত আসনে রিসিতাকে বসতে বলে বাংকারে ব্যাগ – ব্যাগেজ তুলে এতক্ষ…Read More

    5
    4 Comments
    • যেতে যেতে দেখা হয় যদি! অভিনন্দন।

    • চমৎকার গল্প! এই ক’দিন সত্যি অপেক্ষা করছিলাম আপনার গল্পের। তবে বেশ কিছু বানান ভুলের জন্য পড়তে গিয়ে কিছুটা হতাশ হয়েছি। বারবার চলতি ট্রেন যেনো থেমে থেমে দাঁড়িয়ে পড়ছে। আশা করি সংশোধন করে নেবেন বানানগুলো। শুভ কামনা রইল।

    • সুন্দর গল্প। বানানের ব্যাপারে একটু যত্নবান হলে আরো সুখপাঠ্য হত।

  • # ছোট গল্প
    #সমান্তরাল

    আজও এলো না বুয়া।  টানা পাঁচ দিন। মোবাইলটাও অফ। অসুখ বিসুখ যে করে নি তা অন্তত নিশ্চিত। নইলে রিং হবার সাথে সাথে বুয়া ফোনটা ধরতো। আর কোঁকানোর সুরে মিনমিনে কৈফিয়ত দিতে দিতে বলতো—- মাথার বিষ ওঠসে খালাম্মা। মাথা তুলতে পারতেসি না। চক্ষে আন্ধার দেখতাছি। বিষ না কমলে কামে যাওন যাইবো না।”
    রেবেকা বেগম  প্রতিবারই ছু…Read More

    6
    4 Comments
  • #ছোট গল্প
    # পৌনঃপুনিক

    খবরটা শোনার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া অনুভব করলেন তারানা নিজের মনে। শোনা অবধি কেমন যেন একটা দায়বদ্ধতা চেপে বসে তারানার কাঁধে। নিজের অবস্থানটাকে মাঝ পথে কল্পনা করে প্রথমেই ভেবে নেন শুরুটা করবেন কোত্থেকে ? ব্যাপারটা যখন মিজান সাহেবের, নিশ্চয়তাটা নিতে হবে সেখান থেকেই আগে। আবার খুব বেশি নিশ্চিত হবার পর মীনা ভা…Read More

    7
    4 Comments
  • #ছোট গল্প
    #তিয়ানের জন্য

                                                                        
                                                                        
                                       অপারেশন থিয়েটারের মস্ত দরজার সামনে এসে শুভ্র বসনা সেবিকা থামলো একটু। অনুসরন করে আসা তিয়ান আর তার বাবাও দাঁড়িয়ে গেল অনতিদূরত্বে।
    ট্রলিতে শ…Read More

    7
    6 Comments
  • #ছোট গল্প
    #সে কি তুমি……..

    অবশেষে ছোট্টুনির কথাই খাটলো। সেই আদ্যি যুগের মত করে মেয়ে দেখতে যাওয়া। বর্তমানের ধ্যান-ধারনায় মানুষ আমি। বড় একটা ফার্মে ভাল চাকরিও করছি আজ দুবছর। এরই মধ্যে মায়ের তোড়জোড় ছেলের বৌ আনবার।

    আমার অবশ্য তেমন আপত্তি নেই। কারন নিজের পছন্দের কেউ নেই বর্তমানে। তবে অতীতের একটা স্মৃতি আছে। ছাত্র জীবনে দু’চা…Read More

    7
    6 Comments
  • #ছোট গল্প
    #প্রতীক্ষা……

    কাগজে কলমে হিসেব করলে পাক্কা সতেরো বছর।
     এত বছর বয়স পর্যন্ত সুপ্তিতো জানতোই না যে তার মা বেঁচে আছে।
    জ্ঞান হওয়া অবধি সে দেখেছে তাদের বাড়ির সবচেয়ে বড় ঘরটায় দাদীর সাথে তার বসবাস। পাশে আরও দুটো রুম। একটায় বাবা এবং মা আর অন্যটায় রাশেদ থাকে। রাশেদ ওর চেয়ে বছর দুয়েকের ছোটো। সুপ্তির বয়স যখন তিন বছর তখন   ওর বাবা নতুন ম…Read More

    7
    6 Comments
  • Load More Posts
Skip to toolbar