Profile Photo

মোঃ মুহিউদ্দীনOffline

  • Md.Muhiuddin
  • Profile picture of মোঃ মুহিউদ্দীন

    মোঃ মুহিউদ্দীন

    4 years, 7 months ago

    বন্ধু মানুষ হাসে কেমনে?

    তুই কি পাগল। কেমনে হাসে সেটাও তোকে শিখাতে হবে। আমি তোকে আমাকে হাসি শিখাতে বলিনি। বলতে চেয়েছি ঐ পথশিশুরা যাদের থাকার স্থান নেয় আহারের জোগাড় নেই। তারা কিভাবে হাসে তা জানতে চেয়েছি। ও আচ্ছা বন্ধু আমার বুঝতে ভুল হয়েছে। কি করে তোকে বলি ঐ পথশিশুরা কি করে হাসে।তাদের প্রতিটি হাসি মুক্তা দানার মতো। তাদের দিকে থাকালে কষ্টে বুক ফেটে যায়। তখন নিজেকে মনে হয় আমার মধ্যে বিন্দুমাত্র মানবতার রেস নেই।আমি কত কিছু করি, কত টাকা অযথা নষ্ট করি। কোনদিন আমি ভেবে দেখি নি এই পথশিশুরা কি করে তাদের আহার জোগাড় করে।আমি যদি অযথা টাকা নষ্ট না করে, এই পথ শিশুদের জন্য কিছু করতে পারতাম। এরকম ভাবনা কখনো আমার মনে জাগ্রত হয়নি। এরা তো মানুষ আমাদের বাসা স্থান রয়েছে, তাদের বাসস্থান নেই। আমার আর তাদের মধ্যে পার্থক্য কতটুকুই। তাদের প্রতি ভালোবাসা কখনো জন্মায়নি আমার। কেন কেন? প্রতিবার নিজে নিজেকে প্রশ্ন করতে মনে চায়। কেন তাদেরকে আপন করে নিতে পারিনি। কেন তাদেরকে ভালোবাসতে পারিনি। কেন ভাবতে পারিনি তারাও আমাদের ভাই বোন। যদি একটিবার ভেবে দেখতাম একটিবার মনে করতাম তারাও আমাদের পরিবারের সদস্য। তাহলে তাদের আর কোনদিন কারো কাছে হাত পাততে হতো না। এরকম মন মানসিকতা তৈরি করতে পারিনি। যদি আমি নিজেকে নিজের মন মানসিকতা কেপরিবর্তন করতে পারতাম। তাহলে পথশিশুদের জন্য কিছু না কিছু করতে পারতাম। কিন্তু আমার পক্ষে তো সবার জন্য করার তৌফিক নেই। আমার পাশে যদি সবাই দাঁড়াতো। সবাই মিলে যদি একত্রি হয়ে পথশিশুদের জন্য কিছু করি তাহলে পথশিশুরা নিজেদের বাসস্থান খুঁজে পাবে।প্রয়োজন সবার হাত। যদি সকলেই হাত বাড়াই তাহলেই এই পথ শিশুদের অনাহার বাসস্থানের দুর্ভোগ লাঘব হবে।

    9
    6 Comments
Skip to toolbar