Profile Photo

Sabbir AhmedOffline

  • SabbirAjmer
  • Profile picture of Sabbir Ahmed

    Sabbir Ahmed

    4 years, 7 months ago

    তোমার জন্য (পর্ব-১)
    সাব্বির আহমেদ

    স্বথপ্নের শিঁড়ি বেয়ে
    ঐ–দুরে হারিয়ে যাবো
    যেখানে শুধুই শূন্যতা,
    থাকবেনা পিছু টান
    হৃদয়ের ব্যাকুলতা।
    বুক ভরে নেবো নিশ্বাস
    হৃদয়ের সব জানালা খুলে,
    তুমি থাকবে কি?সুনয়না
    কোমল দু হাতে
    আমায় আকড়ে ধরে
    নাকি তুমিও যাবে ভুলে?
    তোমার তো নেই অপরাধ
    পৃথিবি ভুলেছে আমায়
    শূন্যতাই এখন অবলম্বন,
    তুমি জানো?
    আজকাল পাঁজরটাতে
    বড্ড চিন-চিন ব্যাথা করে!
    যেখানে ছিলো তোমার বসতি
    এতটুকোই ছিলো সম্বল।
    একটা একটা করে ভেঙ্গে
    পাঁজরের হাড়,
    গগনচুম্বী স্বপ্নে তুমি
    গেলে হারিয়ে চির তরে।
    তুমি দেখনি কোন দিন
    তোমায় কাছে পাওয়ার অনুভূতি
    হৃৎপিণ্ডকে আন্দোলিত করে।
    নিঃসঙ্গতা ছারা আর কি
    রেখে গেছো আমার জন্য?
    হয়তো লোপ পেয়েছে
    তোমার শ্রবণেন্দ্রিয়!
    নয়তো শুনতে হৃদয় বিনার
    ক্রন্দন তোমারই জন্য।
    প্রাচুর্যের স্ফুরণ
    তোমাকে করেছে দৃষ্টিহীন,
    নয়তো দেখতে তোমার দুয়ারে
    প্রনয়প্রার্থী নিশ্চুপ শব্দহীন।

    5
    3 Comments

Friends

Skip to toolbar