Profile Photo

Debashish RoyOffline

  • DROY
  • Profile picture of Debashish Roy

    Debashish Roy

    5 years, 2 months ago

    মানুষ
    দেবাশীষ রায়

    আ‌মি জা‌নিনা, তু‌মি কে?
    জা‌নিনা তোমার প‌রিচয়,
    অতীত, বর্তমান, কিংবা ভ‌বিষ্যৎ
    শুধু জা‌নি, তু‌মি একজন মানুষ!

    রক্ত, মাং‌সে গড়া একটা দেহ
    তু‌মি চল‌তে পা‌রো, কথা বল‌তে পা‌রো,
    জা‌নি তোমার অ‌নেক ইচ্ছে আছে
    সৎ নতুবা অসৎ!
    সব থে‌কে বড় প‌রিচয়
    তু‌মি স্রষ্টার সৃ‌ষ্টি মাত্র।

    তু‌মি কি ভু‌লে গে‌লে
    কি শপথ ক‌রে এসে‌ছি‌লে পৃ‌থিবী‌তে,
    কি কি প্র‌তিশ্রু‌তি দি‌য়ে‌ছি‌লে?
    তু‌মি মানুষ, ভুল‌তেই পা‌রো!

    আ‌মি জা‌নিনা, তু‌মি কি কর
    জানিনা স্রষ্টা‌কে স্মরন কর কিনা,
    কি‌সের এত ব্যস্ততা তোমার
    অ‌পেক্ষায় তো মা‌টির বিছানা!

    কে তোমায় এতো ক্ষমতা দি‌য়ে‌ছে
    কি‌সের এতো জোর, জুলুম,
    তু‌মি সত্যই ভু‌লে গে‌ছো
    যে তোমা‌কে কেউ সৃ‌ষ্টি ক‌রে‌ছে!
    তু‌মি ভুল‌তেই পা‌রো
    তু‌মি যে একজন মানুষ!

    আচ্ছা, তোমার ক‌র্মের হি‌সেব রে‌খে‌ছো
    কি কর‌ছো, পাপ না‌কি পূণ্য,
    কখনও ভে‌বে‌ছো, না‌কি সময় হয়‌নি
    ভু‌লে যেওনা, তু‌মি সৃ‌ষ্টি মাত্র!

    4
    1 Comment
Skip to toolbar