Profile Photo

Apurba SahaOffline

  • Apurba-Saha
  • Profile picture of Apurba Saha

    Apurba Saha

    4 years, 6 months ago

    🥓 বয়ন 🥓 অ পূ র্ব সা হা

    বোনো শ্যামাঙ্গী,
    নিখুঁত বুনে যাও তোমার নিজস্ব অরণ্য
    বোনো তোমার সকাল দুপুর রাত্রির কষ্ট ও সুখ

    এক এক করে বোনো তোমার প্রভাতী জ্যোতিষ্ক
    বোনো তোমার কিশোরবেলা,
    কলেজ-জীবনের হারিয়ে যাওয়া সব মুখ ৷

    তুমি চৌকষ কলাবতী,
    সুঁইয়ে ভ’রতে পারো সুতোর বিভ্রম
    ফ্রেমে আটকাতে পারো গৃহস্থ সময়…

    সূর্য তোমার জানালায় এসে
    মডেলম্যানের মত বসে থাকে, বোনো তাকে
    তুমি না বুনলে চাঁদ ডুবে গিয়ে রাত্রি তমসাময় ৷

    শুধু আমাকেই বুনতে পারবে না, শ্যামাঙ্গী
    বৃথা চেষ্টা করো না, ধুলোবালির আড়ালে
    আমিও যে এক বয়ন কারিগর;

    কসমিক অক্ষরে বুনি বিভাময় শব্দের চন্দ্রাতপ
    যার নীচে অনায়াসে এঁটে যাবে
    তোমার রাজ্যপাটসহ তামাম বয়নঘর…

    7
    5 Comments
Skip to toolbar