Profile Photo

রেনেসাঁOffline

  • Ranesa
  • Profile picture of রেনেসাঁ

    রেনেসাঁ

    • 4 years, 10 months ago

    অসাধারণ

    Profile picture

    রাজকন্যা
    ********* স্মৃতি রানী রত্না

    আমার সুখের স্বর্গ রাজ্যে সে যে রাজকন্যা
    আগমনে খুশির ঝিলিক বইছে সুখের বন্যা।।

    পৌষের ছিল প্রথম সকাল কুয়াশাতে ঢাকা
    চারিদিকে থমথমে ভাব, লগছে বড় একা।

    যন্ত্রণা আর কষ্টে যখন মূর্ছা গেছে মন
    কান্নার আওয়াজ শুনে, নেচে উঠল মন।

    দৃষ্টিগুলো চারিদিকে খোজে আপন জন
    লক্ষী আমার আলো করে ধরায় আগমন।

    আলতো করে দুহাত দিয়ে বুকে নিলাম তুলে
    ওকে পেয়ে এক পৃথিবীর দুঃখ গেছি ভুলে।

    বাবার জানু, দাদার সনু, মায়ের সোনামণি
    ওযে আমার সাত রাজার ধন, ছোট্ট হিরের খনি।
    যাদু আমার বড় হবে যাবে অনেক দূর
    কন্ঠে বাজে মধুর ধ্বনি কিযে সুমধুর।

    তুলতুলে ঐ নরম গালে দিলে আদর মেখে
    চুপটি করে চেয়ে থাকে আমায় মুখ দেখে।

    আধো আধো বোলে যখন বলে মনের কথা
    হাজার সুখের বৃষ্টি যেন ঝরে পরে সেথা

    চোখ দুটোকে বড় করে আমার কাছে গিয়ে
    হাত উঁচিয়ে শাসন করে মন বকুনি দিয়ে।

    সেযে বড় অভিমানি, ভালোবাসাও বোঝে
    গুটিগুটি পায়ে হেটে আমায় সারা বাড়ি খোজে।

    আধার যেন হয়না কভু তার জীবনের পথ
    স্রষ্টার কাছে দুহাত তুলে চাইযে আর্শিবাদ।

    আলোকিত মানুষ হয়ে করবে জীবন আলো
    তাতেই আমি হাজার খুশি তাকে বাসি ভালো।

    14
    4 Comments

Friends

Skip to toolbar