Profile Photo

রেনেসাঁOffline

  • Ranesa
  • Profile picture of রেনেসাঁ

    রেনেসাঁ

    4 years, 7 months ago

    অসাধারণ

    Profile picture
    4 years, 7 months ago

    তোমাকে স্যালিউট
    ————————–
    লিখে যাও, লেখনির শাণিত ধারা চলুক,
    ধ্বনিত হোক জয় ধ্বনি ঐ আকাশে বাতাসে ।
    অপসংস্কৃতির কর্মনাশা কালো স্রোত বন্ধ হোক
    সংস্কৃতির সুস্থ বিকাশমান নবজাগরণে,
    অসীম আলোর আঘাতে ।
    ৱবীন্দ্রনাথের রবি রশ্মির বর্ণিল আলোকে
    জীবনাচরণ নতুন পথে সভ্যতার সাম্যে,
    এ আধুনিকতায় শ্লোগানে শ্লোগানে মূখরিত ।
    নজরুলের নব তারুন্য জাগরিত হোক,
    তোমাদের এই পরিশীলিত কম্পিউটার,
    সফ্টোয়ারের তথ্য ধারায় ।
    মাইকেলের মহাকাব্যিক মোহনায়,
    স্বপ্নীল সনেটে স্নাত হোক তারুন্য ।
    সুকান্তের সিগারেটের তপ্ত দহনে
    পুড়ে যাক অশালীন অসভ্যতা ।
    শরৎ চন্দ্রের ইন্দ্রনাথের মত আঘাতে
    বিচূর্ণ, খানখান হোক ধর্মান্ধতা ।
    জীবনানন্দের নান্দনিক ভালবাসায়
    সিক্ত হোক তারুন্য ।
    জসীম উদ্দীনের নিমন্রনে
    নাও না নিমন্ত্রন হে নবীন ।
    তুমি চলমান, কে করে তোমার গতিরোধ !
    তোমাকে স্যালিউট ।
    ——Uttam

    13
    4 Comments

Friends

Skip to toolbar