-
শেষ যাত্রা ।।
অনিক ভট্টাচার্য্যআমার বাবু করতো বায়না হবে নাকি রাজা …
ললাটে পরবে চন্দন টিপ যেনো মহারাজা।।
গলাই থাকবে সুবাসিত মালা…
ঠিক যেমনটি সাজ সাজে যাত্রা-পালা।।হতাম আমি হেসে খুন ।।
শুনে এহেন রাজার গুন ।।
বলতাম আমি আরে বোকা ছেলেটি আমার ।।
আসল রাজা সাজেনা এখন, সেসব ছিল অতীত বার।।এ সাজ শুধু সাজে, হই যখন যাত্রা-পালা,
নচেৎ বর বেশে বিয়ের বেলা।।
ছেলে তখন সুর- চরাত এ কথা টি কয়ে ,
তাহলে বেশ,সাজব বর করব আমি বিয়ে ।।আরেক প্রস্ত হতাম খুন হাসতে -হাসতে ।।
ছেলের কাছে সব ই সমান বর আর রাজাতে।।
দেখতে দেখতে সে ছোট্ট আজ অনেকখানি বাড়ন্ত ,
সময় জেন ছুটছে ধাবমান গাড়ি চলন্ত ।।ডিগ্রি পেলো ,চাকরী পেলো বয়েস ও যথেষ্ট হোল,
এবার বুঝি রাজার সাজে ,বিয়ে করার সময় এলো।।
কিন্ত হাই ,একি হোল আমার ??
কি দোষ ছিল প্রভু ?? কিসের দোষে ? কি দোষ আমার?চন্দন সাজে, সাজাচ্ছি ,ফুলের মালা দিচ্ছি ।।
কিন্ত এভাবে তো সাজাবো বলিনি ,যা এখন সাজাচ্ছি
এ সাজা কে জানতো শেষ সাজা সাজাবো??
আগে যদি জানতাম আজ এ সাজ সাজাবো??তবে আশাই বুক বাঁধতাম না ,এতো আশা দেখাতাম না,
স্বপ্নের বালুচরে ঘর আমি বাঁধতাম না।।
বিয়ের গাড়ী ছোটার কথা, ছুটছে আজ অন্য গাড়ি।।
বরযাত্রী যাওয়ার কথা যাচ্ছে লাশের গাড়ি।।
যাওয়ার কথা বর যাত্রা, তার বদলে আজ খোকার শেষ যাত্রা ।।3 Comments
Friends
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
মীর অনাবিল
@miranabil
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Tahmina-Shikha
@tahmina-shikha
MD-Naimul-Islam
@md-naimul-islam
charumannan
@charumannan
Mehebub-Hasan
@mehebub-hasan
Omar Faruk Rayhan
@rayhanpoet
Arif Muslimeen
@arif-muslimeen



অভিনন্দন।