-
বিদায়
হাবিবুন নাহার মিমিঐ শোন দিকে দিকে
বাজে বিদায়ের সুর,
চলে বুঝি যেতে হবে
স্মৃতি ফেলে সুমধুর।
কেটে গেলো দিনগুলো
জানিনা কেমন করে,
কত কথা, কত স্মৃতি
আজ শুধু মনে পড়ে।
মনে হয় এই সেদিন
নবীনবরণ শেষে,
মনে নিয়ে সংশয়
ঢুকলাম ক্লাসে এসে।
কত হাসি উপদেশ
কত না মজার দিন,
রয়ে যাবে হৃদয়ে
চিরদিন অমলিন।
দীর্ঘ দুটি বছর
লাগে আজ অল্প,
রয়ে গেলো না বলা
কত হাসি গল্প।
শিক্ষকদের কটাক্ষ আর
স্নেহমাখা দৃষ্টি,
এর চেয়ে সুন্দর বুঝি
বিধি করেনি কিছু সৃষ্টি।
শ্রদ্ধা আর ভালোবাসা
রইলো তার তরে অশেষ,
এই আমার প্রিয় স্থান
শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ।4 Comments
Friends
Diponkor Sharma Partho
@parthodip218
এমরান হাসান
@emranhasan
নুরুন্নবী খোকন
@nurunnabi-khokon
Aeka Asin
@asin
Md. Ariful Islam
@mdarifulislam
A M Bappy
@a-m-bappy
Pranto Sarkar
@pranto-sarkar
স্মৃতি রানী রত্না
@srratna1990
ইফতিশা খানম
@eftishakhanam


nice