Profile Photo

Apurba SahaOffline

  • Apurba-Saha
  • Profile picture of Apurba Saha

    Apurba Saha

    4 years, 6 months ago

    হাসিফল 🗿 অ পূ র্ব সা হা

    হাসিফল। প্রাক-জীবনচক্রে ঝুলে থাকে দূর অন্ধকারে
    আর জ্বলজ্বল করে জ্বলে- যেন স্থির জ্যোতিষ্ক এক,
    যার প্রভাক্ষেত্র ভেদ করে যায় ব্রহ্মাণ্ডের আয়ুরেখা।

    জীবনচক্রে ঢুকে হাসিফল প্রথমে কুঁড়ি হয়
    তারপর ফুল হয়ে ফোটে,
    তারও অনেক পরে দেখা মেলে মহার্ঘ সে ফলের;
    শৈশব, কৈশোর, নানাবিধ পর্ব পেরোলে
    লাবণ্য জমা হতে থাকে খোসায়, ভেতরের শাঁসে…
    তারপর একদিন দূর মহাসমুদ্র থেকে উঠে এলে মুসাফির-ঝড়;
    হাসিফল টুস্ করে ফেটে গিয়ে, বেরিয়ে আসে
    বত্রিশপাঁটি ঝলমলে সারি সারি বিমুগ্ধ পাহাড়।

    এই শহরে কোন হাসিফল নেই, কোথাও কি আছে?
    এই কথা বলতেই
    একটা প্রচণ্ড ঝড় বয়ে যায় দূরবর্তী কোন শহরে।
    গোপনসূত্রে জানা গেছে,
    সেখানে অচিন কন্যা এক
    উদ্ভিন্ন হাসিফল ঠোঁটের কোণে রেখেছে ধ’রে।

    ©️ Apurba Saha 17/12/2018

    6
    5 Comments
Skip to toolbar