-
তোমাকে বলছি মা
=============
মা তোমাকে বলছি শুন!
আমার বুকের ভেতর,একটা অতল দিঘি আছে।
সেই দিঘিতে পদ্ম ফুটে শালুক ফুটে,
সেই দিঘিতে শাপলা ফুটে।
যখন হাত বাড়িয়ে শাপলা ছুঁই মা,
শাপলার পাতায় পাতায় তোমার মুখখানি ভাসে।
তোমার মুখের দিখে তাকিয়ে আমি,
আমার স্বদেশ দেখি মা!জান মা, তুমি এবং স্বদেশ আমার কাছে অভিন্ন এক মন্ত্র।
যতটা টান অনুভুত হয় তোমার দিকে,
ততটাই টান অনুভব করি স্বদেশের দিকে।
তুমি কষ্ট পেলে বুকের পাঁজরে ব্যাথা হয়
স্বদেশের প্রতিটি সংকট কালে ঠিক সেরকমই ব্যথা হয়।
দেহের প্রতিটি রক্তবিন্দু টগবগ করে ওঠে মা!
মা জান,যখন দেশের মাটিতে পা ফেলি, হাঁটি
প্রাণের গহীনে কি যেন বয়ে যায় আমার!
ঠিক পুড়ন্ত দেহে বরফ শীতল জলের মতো কিছু!
স্বাধীনতা!একটা স্বাধীনতা।
আর যখন তোমার হাতের ছুঁয়া পাই,
যখন তোমার আঁচলে মুখ লুকাই
আমার বুকের ভেতরে বরফ গলা এক নদী বয়ে যায়,।বুকের ভেতর একটা অতল দিঘি আছে মা।
দিঘির জলে লালন হাছন লহর তুলে,
সেই লহরে লাল সবুজের পতাকা উড়ে।
পতাকা দেখিনা তো আমি,
আমি তোমার শাড়ির আঁচল দেখি,
তোমার মুখের হাসি দেখি মা!
তোমাকে বলছি মা শুন!
বুকের ভেতর এক অতল দিঘি আছে।
সেই দিঘিতে মায়া আছে, ভালবাসা আছে।
ভালবাসি, ভীষণ ভালবাসি তোমাকে মা
ভালবাসি প্রিয় স্বদেশ, নামটি তার বাংলাদেশ।4 Comments
Friends
Farhana Bristy
@farhana-bristy
MD Shuvo
@md-mizanur-rahman-shuvo
Shakhawat Nayon
@shakhawatnayon
Himu Ahmed
@himu-ahmed
Zakaria Hossain Ashik
@zakaria-hossain-ashik
Fatima Afroz
@fatima-afroz
Sajeeb Mohammad Arif
@sajeebmohammadarif
তানবীর আহমেদ মিঠু
@ttam
Arefa Khatun
@arefa


সত্যি অসাধারণ