-
সময়ের সুগন্ধি
পাশে থাকা মানুষগুলো
শেষে গিয়ে খুব জ্বালায়
না থাকে সাথে,
না অদৃশ্য হাত
এই ধরুন, আমার বান্ধবী,
আমার কলেজের পাশের রোডেই থাকে
এমন ছিল যে, একজন ক্লাসে না গেলে আরেকজন যেতাম না
আর এখন, না পাই তাকে অনলাইনে
না পাই দেখতে তাকেআবার ধরুন, সেই আগুন্তক
বাসার পাশের রোডেই থাকত
হুট করেই এসে আমায় পুদিনা চা চেনালো
আর এখন,
না হল আর একসাথে চায়ে ফু দেওয়া
না হল আর পুদিনার গন্ধ নেওয়াআসলে আমার কাছে কি মনে হয় জানেন তো,
পাশে থাকা মানুষগুলো আসলে সাথে থাকতে আসে না
তারা আসে সময়ের সুগন্ধি আর স্মৃতির অসুখ হয়ে
সাথে থাকে সামনের আর পেছনের মানুষগুলো
সাথে থাকে
যারা সামনে থেকে পথ দেখায়
যারা পেছন থেকে সাহস যোগায়5 Comments
Friends
Shofia Sheule
@shofia-b-sheule
Md. Moznu Sarkar
@moznu
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Jubayer Al Mahmud
@jubayer
শওকত শাফি
@showkotshafi
স্মৃতি রানী রত্না
@srratna1990
পি.কে. সরকার
@pksarker
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
জামাল হোসেন বিষাদ
@jamalbishad



Nice