Profile Photo

হাফিজুর রহমানOffline

  • hafijur234
  • Profile picture of হাফিজুর রহমান

    হাফিজুর রহমান

    4 years, 5 months ago

    ইসলামে মাল্টি লেভেল মার্কেটিং এর বিধান।

    ১৯৯৬ সালে যুবক নামে এমএলএম কোম্পানি বাংলাদেশে যাত্রাশুরু করে ও সাধারণ ভোক্তাদের কোটিপতি হওয়ার লোভ দেখিয়ে মূলধন হিসেবে টাকা দাবি করে দেশব্যাপী কয়েকশত কোটি টাকা আত্মসাত করে। এরপর ২০০২ সালে একই পন্থায় ডেসটিনি-২০০০ নামক এমএলএম কোম্পানি প্রতারণার মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষের কাছ থেকে চার হাজার কোটি টাকা আত্মসাৎ করে। ২০১০ সালে ডেসটিনি নিষিদ্ধ করা হলেও ভিন্ন নামে ও ভিন্ন কর্মকৌশলে অসংখ্য এমএলএম কোম্পানি দেশে লোকচক্ষুর আড়ালে গড়ে ওঠে ও কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে এসকল এমএলএম কোম্পানিগুলোর অধিকাংশই ব্যবসার ধরন ‘এমএলএম না বলে তাদের ব্যাবসাকে ‘নেটওয়ার্ক মার্কেটিং’ হিসেবে আখ্যায়িত করে সরল মানুষদের বিভ্রান্ত করে।[৫৭] ২০১৫ সালে বাংলাদেশ সরকার বাংলাদেশে দেশী-বিদেশী সকল প্রকার এমএলএম বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করে।[৫৮] ২০১৭-১৮ বছরে ১২ কোম্পানি অফিস বন্ধ করে হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পলায়ন করে। এগুলো হল নোভরা প্রোডাক্টস লিমিটেড, তিয়ানশি বাংলাদেশ লিমিটেড, কে লিংক ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড, সামি ডিরেক্ট কোম্পানি লিমিটেড, ডিএক্সএন ফার্মাসিউটিক্যালস, ডব্লিউএম-২১, আপনজন, ইউটুইউ, রিচ, মিঙ্গেল লিমিটেড, গ্রেট ইন্টারন্যাশনাল ও ওয়ার্ল্ড মিশন-২১। এরপরও নতুন নতুন কোম্পানি ছাতার মতো গজিয়ে ওঠে। রাজধানীতেই শতাধিক প্রতিষ্ঠান বিভিন্ন কৌশলে এমএলএম ব্যবসা করে।
    শরয়ী বিধান ; এম এল এম বিধান আলোচনা করার পূর্বে কতিপয় ইসলামিক নীতিমালা আলোচনা করা প্রয়োজন । সংক্ষেপে তা আলোচনা করা হল,
    قُلۡ اَرَءَیۡتُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰهُ لَکُمۡ مِّنۡ رِّزۡقٍ فَجَعَلۡتُمۡ مِّنۡهُ حَرَامًا وَّ حَلٰلًا ؕ قُلۡ آٰللّٰهُ اَذِنَ لَکُمۡ اَمۡ عَلَی اللّٰهِ تَفۡتَرُوۡنَ
    (সুরাঃ ইউনুস-59)
    বল-তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যে রিযক তোমাদের জন্য পাঠিয়েছেন, তোমরা তার কতকগুলোকে হারাম আর কতককে হালাল করে নিয়েছ। বল, আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন? নাকি তোমরা মিত্থারুপ করছ ?

    أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى .وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَ
    (সুরাঃ নাজম-৩৮-৩৯)
    তা এই যে, কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আর এই যে, মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।

    ব্যবসায়িক লেন্দেনের ক্ষেত্রে একটি মুলনিতি হল তা বৈধ ও অনুমোদিত হওয়া।
    এম এল এম এর বৈধতার বিষয়টি একটু আলোচনা করা যাক, এমএল এম এর মার্কেটিং পদ্ধতি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হলেও মৌলিক ভিত্তি সব সময় এক ।

    ২ পর্ব
    লেখকঃ হাফিজুর রাহমান

Skip to toolbar