-
গল্পগাছ🗿 অ পূ র্ব সা হা
আমাদের উঠোনে, ঘরের একপাশে
জমে থাকা পিঙ্গল ছায়ার ভিতর একটা গল্পগাছ ছিল।আবডাল থাকায় কেউ যেত না সেখানে,
আমার পুরোটা কৈশোর কেটেছে
তার ডালে ডালে,
পাতাদের ফিসফিসিয়ে বলা গল্প শুনে শুনে।এক একটা পাতার এক এক গল্প,
শীতে পাতা ঝরে গেলে বসন্তে নতুন পত্রপল্লব,
আবার নতুন গল্প-
সুখ, অসুখ, শুয়োপোকা, টুনটুনির নধর ঠোঁট, আততায়ী হাওয়ায় উড়ে আসা সুতোকাটা ঘুড়ি, গাছতলার অন্ধকারে শিশিরভেজা মাধবীলতার হঠাৎ গুঙিয়ে ওঠা,
জোছনারাতে বৃক্ষচূড়ায় কলাদেবীর অবতরণ…ওই গাছের কাছেই শুনেছিলাম, আমি বড় হচ্ছি;
প্রদীপের শীষ নাকি তীক্ষ্ণ হচ্ছে… হঠাৎ দেখলাম,
এক শীতে গাছটি পাতা ঝরিয়ে দিল, বাঁকল খসিয়ে দিল
তারপর নিজেই ধড়মড় করে পড়ে গেল পিঙ্গল ছায়ার ভেতর,রেখে গেল অনন্ত জ্যোতিষ্করাজির মত আধফোটা, না-ফোটা সব গল্প।
বহুদিন পর, আজ ওই গাছের জন্য লিখলাম একটা এপিটাফ:
“আমি গল্পগাছ,
আমার অনন্ত ঘুম থেকে জন্ম নেবে
ভবিষ্যতের যাবতীয় কাব্যকলা”।কিন্তু কোথায় উৎকীর্ণ করবো? মৃত বৃক্ষদের তো কোন সমাধিক্ষেত্র থাকে না।
2 Comments
Friends
তানভীর তীব্র
@tanvir3
ইফতিশা খানম
@eftishakhanam
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
D K MAHANTA
@dkmahanta01718942602
Md Ashfak Sayed
@ashfak
Neel tripura
@neel
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Noyontara
@bablee



শুভেচ্ছা !