Profile Photo

Ershad MazumderOffline

  • Ershad-Mazumder
  • Profile picture of Ershad Mazumder

    Ershad Mazumder

    5 years, 1 month ago

    হৃদয়ের সব কথা কি বলা যায়? কবিতা হচ্ছে না বলা জমে থাকা কথা গুলোর এক মাত্র বাহন।রাজা কবিতার ভাষা না বুঝেই পুরস্কার দেয়। পারিষদ দল হাততালি দেয়। আমি বলি অদৃশ্য প্রেমিকা। কে এই প্রেমিকা। রাজা কি জানে? জানেনা। রাজা হওয়ার পর তার নতুন কান গজিয়েছে। যা শুনতে ভাল লাগে সবাই তাই বলে। ওরাই বলে ওরাই হাত তালি দেয়। হাতের তালিতে স্বর্ণপদক মিলে। জামার তালিতে দরবারে ঢুকতে দেয়না।
    আমি যার সাথে প্রেম করি সে আমাকে সৃষ্টি করে আর আমি তাকে চুমো দিই। রাজা এ গোপন কথা জানেনা। রাজ প্রাসাদের কেউ জানেনা। প্রেম করো, শত্রুতা করো, বিছানায় যাও কেউ বুঝবেনা। না বুঝলেই রাজটিকা।

    11
    6 Comments
Skip to toolbar