-
নিশুতি রাতের পোস্টঃ
নাহ!বাবার বিয়েটা শেষ পর্যন্ত দিতে পারিনি।
মা মারা যাবার পর বাবার নিঃসংগ একাকিত্ব আমাকে ভুগিয়েছিলো বারংবার।
কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমিই প্রথম নিজের মুখেই এই সিদ্ধান্তটা নেবার জন্য বাবাকে সেধেছিলাম।
রবী ঠাকুরের হৈমন্তী গল্পের অপু যেভাবে সুপ্তভাবে হৈমন্তীকে বিসর্জন দিয়েছিলো,আমিও ঠিক সেভাবে গুপ্তভাবে আমার মৃত মায়ের স্মৃতিটুকু বাবার কাছে থেকে বিসর্জন দিতে চেয়েছিলাম।
আমার কথায় কেউ ছ্যা ছ্যা করেছিলো,কেউ বাহবা দিয়েছিলো।কেউবা নতুন শুরুর সম্ভাবনা দেখেছিলো আবার কেউবা সম্পত্তি কমে যাবার হিসেব কষেছিলো।
নানামুনির নানা কথায় জর্জরিত হয়ে এফোর ওফোর করে যেন ব্যাথাতুর তীর বিধেছিলো আমার বুকে।বুকের পাজর ভাংগার শব্দ যেন শুনেছি আমি নিজ কানে।
বাবার সাথে ইচ্ছে করেই গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়েছিলাম, যেন বাবা বোঝে তার বিয়ে করাই উচিৎ।
কস্টের কান্না কাউকেই দেখাইনি কখনো।ভগ্ন হৃদয়ের কস্টের কথাই বা কাহাকে বলা যায়?!
নিজের সিদ্ধান্তহীনতা আর অসহায়ত্ব নিয়ে কে এফ সি তে বসে দুই বন্ধু কে বলেছিলাম বাবার জন্য বিয়ের পাত্রী খোজার কথা।
আহা বন্ধুরাও সরেশ মাল!একধাপ এগিয়ে।
মহা উৎসাহে প্ল্যান প্রোগ্রাম বানাতে অস্থির।মনে হয়েছিলো আমার নতুন মায়ের শুভাগমন উপলক্ষে সবাই বেজায় খুশী।
আমিও সে উৎসবে নিজেই শামিল হয়েছিলাম সেদিন।
কিন্তু উৎসব শেষে রাতের আধারে একাকী কান্নার সময় পাশে ছিলো না কেউ।আনন্দে পাশে থাকে সবাই,কান্নায় কাউকে খুজে পাওয়া দুরুহ।
বাবা হয়তো বুঝেছিলেন,বিয়ে থা আর করেননি।নিশ্চুপ থেকেছেন আর নীরব মৃত্যুর প্রতীক্ষা করছিলেন যেন।
অবশেষে মা মারা যাবার ঠিক ২ বছর ১ দিন পরেই বাবা আমাকে সম্পুর্ণ চিন্তামুক্ত করে পরপারে পারি জমিয়েছিলেন।
নাহ!!বাবার বিয়েটা আর দেয়া হয়নি।নতুন মা কে আর দেখা হয়নি।
শুভ রাত্রি….
7 Comments
Friends
Prithula Zaman
@prithula
Md.Shahadul Karim
@karim
Al mamun abdullah
@almamunabdullah
Moontaha Sabah
@moontaha-sabah
Saifur Rahman
@saifur-rahman
Syed Anowar Hossain
@syedanowar7070
Mustakim Billah
@mustakim-billah
S K Fagun
@s-k-fagun
A.K.M Syedur Rahman Khan
@syedur


সুন্দর