Profile Photo

আসাদুজ্জামান জুয়েলOffline

  • asadjewel
  • গিরগিটি
    -আসাদুজ্জামান জুয়েল

    যদি, এবাদতেই খন্ডাবে পাপ মিলবে স্বর্গ হুরের দল
    তবে, পাপের অর্থে জীবন সাজাই, পরে এবাদতে চল!

    দুনিয়ার মোহেতে ডুবে করলি পরের ক্ষতি
    সারা জীবন বেশ্যা হয়ে শেষ জীবনে সতি
    পরের মাথায় দিয়ে বারি সাজাইলি জীবন
    মিছে আশা দিয়ে তুই ভাঙ্গলি কত মন।
    এত কিছুর পরেও যদি মিলবে স্বর্গ হুরের দল
    পাপের অর্থে জীবন সাজাই, পরে এবাদতে চল!

    ভন্ডমিতে সুবিধা তাই গেরুয়া গায়ে বারাইলি কেশ
    স্বার্থ সিদ্ধি উদ্ধারে তুই সাজলি কামেল পীরের বেশ
    অসৎ পথে করলি কামাই ভরলি গোলা পরের ধানে
    প্রভাবশালীর চাটলি পাও, অসহায়কে মারলি প্রাণে।
    এত কিছুর পরেও যদি মিলবে স্বর্গ হুরের দল
    পাপের অর্থে জীবন সাজাই, পরে এবাদতে চল!

    নিজের মত ধর্মটাকে সাজালি তুই নিজ জীবনে
    সুবিধা মত, সময় মত বদলালি তুই ক্ষণে ক্ষণে
    ভরলে উদর, উগরে দিয়ে সাজলি তুইা হাতেমতাই
    তোর মত মতলববাজ ভন্ড ধরায় দুইটি নাই।
    এত কিছুর পরেও যদি মিলবে স্বর্গ হুরের দল
    পাপের অর্থে জীবন সাজাই, পরে এবাদতে চল!

    শরীয়তপুর, ১০ জানুয়ারি ২০২২।

    11
    8 Comments
Skip to toolbar