-
কেন দেখি
মোঃতওহিদুল ইসলামলুকিয়ে যেদিন প্রথম দেখেছিলে তুমি
খুশির জোয়ারে শান্ত হয়েছিলো ভূমি।
কতনা মায়া ছড়িয়ে ছিলে দুষ্টামী চোখে
আমি পারিনী সেদিন থাকিতে ব্যথায় দুখে।
জ্যোৎস্নার আলো মাখা দেখেছি যে হাসি
মনে হয়েছিলো ভবে নেমেছে গো শশী।
চোখের ভাষায় যে কথা হয়েছিলো বলা
মনে পড়ে সেকথা যায়না তো ভোলা।
মনে মনে মিলনের যে পথ হয়েছিলে সেদিন
বিষাদের জলে ভেসে সেপথ হবে কি বিলীন?
অভিমানী মন আজ কালো মেঘে ঢাকা
প্রণয়ের পথে তাই ঘুরে নাকো চাকা।
যে আশায় দু’টি মন হয়েছিলো এক
আজ কেন দেখি সেথায় লাঞ্ছনার রেখ?
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar
