Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • জন্মে তুমি ধন্য
    মোঃতওহিদুল ইসলাম
    হে বঙ্গের কবি,স্বাধীনতার নায়ক
    তুমি ঘুমাও,টঙ্গিপাড়ার অজপাড়া গাঁয
    তোমার শৈশব স্মৃতি লুকানো যেথায়।
    হে প্রতিবাদী কবি,তোমার জন্মে আজ
    বাংলা স্বাধীন ভূমি
    লাল সবুজের পতাকা এনে দিলে তুমি।
    হে কণ্ঠযোদ্ধা,অসীম সাহসী বীর
    তৃমি তো করনি প্রভূ বিনে নত শির
    অত্যাচারী তবু ছিলো তোমার ভয়ে অস্থির।
    হে নির্লোভ…Read More

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    ছড়ার দেশে পরী এসে
    প্রাণ খুলে হাসে
    খোকা খুকী ভয় ভুলে
    তার কাছে আসে।
    হরেক রকম ছড়া শোনে
    পরী খুশি হয়
    ফুল সুবাস বিলিয়ে সে
    এই দেশে রয়।
    মজার মজার ছড়া শিখে
    পরী হেসে কয়
    রূপের দেশে থাকবো আমি
    ভুলে প্রাণের ভয়।
    খোকা খুকীর সাথে বসে
    ছড়া শিখে পরী
    বলছে এসো, সবাই মিলে
    ভালো দেশ গড়ি।
    (৬/৮/২১ইং)

  • কেমন মানুষ
    মোঃতওহিদুল ইসলাম

    পড়ছে দেখি চোখের পানি
    পরী মণির বুকে
    কেউ এলোনা দেখতে তারে
    দুর্দিনের এই দুখে।
    সুখের দিনে ছিলো যারা
    নিতুই পাশে তার
    আপন স্বজন রইলো দূরে
    কেউ এলোনা আর।
    কর্ম দোষে সবই গেলো
    গঙ্গার জলে ভেসে
    নর নারী দূর থেকে
    তারে দেখে হাসে।
    যেমন কর্ম তেমন ফল
    খুঁজে পেল হাতে
    বন্দি শালায় ঘুম আসেনা
    আগের মতো রাতে।
    কে…Read More

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    পেটে আমার বড্ড ক্ষুধা
    ক্যামনে ঘরে থাকি
    ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে
    আইনকে দেই ফাঁকি।
    ছেলে মেয়ে ক্ষুধায় কাঁদে
    ক্যামনে ঘরে রই
    কি যে কষ্ট মনের মাঝে
    ক্যামনে তোরে কই?
    ঘরে যদি থাকতো খাবার
    হাঁড়ি ভরা মোর
    থালা হাতে আমি কি গো
    বসি পথের মোড়?

    3
    1 Comment
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    অদ্ভুত এক মহামারী এসেছে ধরায়
    প্রাণ কেড় নিয়ে সে নীরবে কাঁদায়।
    যেথা খুশি সেথা সে ছুটে ছুটে যায়
    যারে ধরে তারে সে শেষ করে যায়।
    মায়াময় পৃথিবীতে নেই তার মায়া
    নানা রূপে দেখি শুধু বেদনার ছায়া।
    শব দেখে নীরবে প্রাণ খোলে হাসে
    কান্নাকে ঢের বেশি খুব ভালোবাসে।

    4
    1 Comment
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    কঠিনকে কঠিন ভেবে
    যারা পাবে ভয়
    জয়ের পথ তাদের জন্য
    কভূ সহজ নয়।
    প্রেম শ্রম সাধনায়
    করে গেল কাজ
    মুক্তির পথে তুমি
    পাবে নাকো লাজ।

    3
    2 Comments
  • নিজ গুণে
    মোঃতওহিদুল ইসলাম

    দু’দিনের খেলাঘর ছেড়ে যাবো আমি
    রেখে যাবো আজিকার এই মায়াভূমি।
    সুখে থেকো খুশি থেকো সদা হাসি মুখে
    আমাকে ভুলে যেও তোমার ঐ সুখে।
    যে পথে হেঁটে হেঁটে ব্যথা পেয়েছিলে
    সে পথে তুমি কভূ যাবো নাকো ভুলে।
    অতীতের সব স্মৃতি মন থেকে মুছে
    নিজ সুখে সেই তারে ডেকো নাকে পিছে।
    যে আশা বুকে নিয়ে…Read More

    4
    4 Comments
    • দু’দিনের খেলাঘর ছেড়ে যাবো আমি
      রেখে যাবো আজিকার এই মায়াভূমি । এটাই সত্য ।। ধন্যবাদ ।।

    • সুন্দর লিখেছেন। ভালবাসা নেবেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 28 June 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বলে দেন
    মোঃতওহিদুল ইসলাম

    আগের মতো লেখা পড়ার নেইকো বেশি চাপ
    পাঠশালা বন্ধ এখন তাইতো পড়া মাফ।
    সকাল বিকাল খেলার মাঠে খেলে কাটাই বেলা
    নাওয়া খাওয়া ভুলে এখন পথে ঘাটে চলা।
    শাসন বারণ খুব বেশি নেই আগের মতো আর
    রঙ উল্লাসে ঝগড়া ঝাটি করি হাজার বার।
    দিঘির জলে নাইতে নেমে সাঁতার কাটি রোজ
    কোন কিছু কেউ বলেনা আমরা যে অবুঝ।
    বৃষ্টি হলে সবাই…Read More

    3
    2 Comments
    • না বলা কথা। বলে যাও।

    • সুন্দর। ছোটরা সব আনন্দে থাকলেও বড়দের ভাবনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। শুভ কামনা সবার জন্য। প্রীতি ও শুভেচ্ছা ছড়াকার।

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    প্রজাপতি উড়ে উড়ে
    ফুলে ফুলে বসে
    প্রকৃতি দেখে তা
    প্রাণ খুলে হাসে।
    ফুলে ফুলে প্রজাপতি
    মধু চুমে খায়
    স্মৃতি রেখে নীরবে
    নীড়ে ফিরে যায়।
    খুশি হয়ে শতফুল
    স্মৃতি রাখে ধরে
    ভুলে যায় বেদনাকে
    সে সুখের তরে।

    4
    2 Comments
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    আষাঢ় মাসে বৃষ্টি বাদল
    হলে একটু বেশি
    ডোবা নালায় ব্যাঙেরা সব
    ঘুরে হয় খুশি।
    রোদ বৃষ্টিতে হয় যখন
    শিয়াল মামার বিয়ে
    খুশি হয়ে সে বিয়েতে
    আসে ময়না টিয়ে।
    খোকা খুকী ঘরে বসে
    আড় নয়নে চায়
    বৃষ্টি থেমে গেলে সবাই
    খেলতে মাঠে যায়।
    (২০/০৬/২১ইং)

    3
    2 Comments
  • দেখিনা চোখে
    মোঃতওহিদুল ইসলাম

    গরুর গাড়ি ঘোড়ার গাড়ি
    আজ দেখিনা চোখে
    কুলুর বলদ পেশা ভুলে
    দেশ ছাড়লো শোকে।
    মাটির হাঁড়ি কলসি পুতুল
    এখন শো-কেস শোভা
    মাঠের বুকে আগের মতো
    নেইকো টিলা ডোবা।
    ঢেঁকি ছাঁটা চালের কদর
    নেইকো এখন দেশে
    পালকি চড়ে বউ জামাই
    বাড়ি যায়না হেসে।
    হুক্কা খড়ম পাইনা খোঁজে
    প্রতি ঘরে ঘরে
    পুঁতা পাঠা কদর…Read More

    3
    2 Comments
  • হবোনা
    মোঃতওহিদুল ইসলাম

    পারো যদি ভুলে যেও
    আঁখি জল মুছে
    স্মৃতি মোর ফেলে দিও
    নাহি ঘুরে পিছে।
    আশা দিয়ে যারে তুমি
    নাহি নিলে ঘরে
    লাভ নেই দিবা নিশী
    মনে রেখে তারে।
    ছোট আশা কটু কথা
    যা শুনিনী আগে
    আজ কেন সে মুখে
    শুনি তা রাগে?
    সুখে থাক ভালো থাক
    দূরে থাক বসে
    আশা নিয়ে তুমি আর
    এসো নাকো পাশে।
    ভুলে যাও ভুলে যাও
    সব কিছু মোর
    আমি আর হবো…Read More

    5
    2 Comments
  • পাবেনা ফুল
    মোঃতওহিদুল ইসলাম

    কত কথা কত স্মৃতি
    আজো পড়ে মনে
    ভুলি নাই ভুলি নাই
    আমি ক্ষণে ক্ষণে।
    হাসি মুখে কত কথা
    কত লেনা দেনা
    শোক দুখ সয়ে গেছি
    তবু নেই মানা।
    ঢের বেশি মনে পড়ে
    সে কথা মোর
    যে কথা শোনে আমি
    হয়েছি গো তোর।
    আশা ছিলো প্রেম ছিলো
    সদা দু’টি প্রাণে
    চোখে চোখে কথা হতো
    কত না লগনে।
    আজ কেন সে কথা
    স্মৃতি হয়ে রয়
    কানে কানে দিবা নিশী…Read More

    4
    2 Comments
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    এই বুঝি এলো গো
    এই বুঝি ডাকে গো।
    নিশী রাতে যেই মোর
    দু’টি চোখে আসে ঘুম
    খাবে দেখি বারে বারে
    কে আমারে দেয় চুম।
    ঘুম হারা হয়ে যেই
    আমি তারে কাছে চাই
    চেয়ে দেখি জ্বলে পোড়ে
    সব কিছু হলো ছাই।

    3
    3 Comments
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    এক ছিলো টুলা
    লোকে বলে জুলা।
    ছোলা খায় সকালে
    হাফ কেজির উপরে
    মূলা খায় খুশিতে
    দুই কেজি দুপুরে।
    বিকেলে খই মুড়ি
    খায় দেড় কেজি
    রাতে খায় ভাত
    এক দুই কেজি।
    এভাবে দিন যায়
    মাস হয় গত
    লোকে বলে জুলা
    আর খাবে কত?
    মিষ্টি বাজী ধরে
    ছয় কেজি খেয়ে
    লাশ হয়ে ফিরলো
    এক দিন গাঁয়ে।
    (০৮/০৬/২১ইং)

    3
    3 Comments
    • জুলা এতো খায়! অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

    • ছড়াটি পড়ে হূমায়ুন আহমেদের একটি লেখা মনে পড়ে গেল। “কেউ বাচে খাবার জন্য কেউ খায় বাচার জন্য”।

    • দারুণ! খাও টুলা ভর তোমার ঝোলা।

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    দুষ্টরা সব ঘোমটা মুখে
    পালিয়ে যাক সবে
    পুষ্প কলি নতুন করে
    সুবাস ছড়াক ভবে।
    ঘুমের শিশু উঠুক জেগে
    নতুন স্বপন দেখে
    আজ আগামী থাকে যেন
    সবাই মিলে সুখে।
    ভোরের পাখি গাছের ডালে
    নাচুক নতুন রঙ্গে
    শান্তিতে বাস করুক সবাই
    খুশিতে এই বঙ্গে।
    (০৮/০৬/২১ইং)

    5
    5 Comments
    • “পুষ্প কলি নতুন করে
      সুবাস ছড়াক ভবে।
      ঘুমের শিশু উঠুক জেগে
      নতুন স্বপন দেখে”❤️

    • অভিনন্দন নিত্য নতুন ছড়ায় আনন্দ দেওয়ার জন্য।

    • দারুণ লিখেছেন ছড়াটি। প্রীতি ও শুভেচ্ছা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 31 December 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

  • এসোনা
    মোঃতওহিদুল ইসলাম

    আমার শহর জুড়ে আঁধারের কালোছায়া খেলা করে
    সে খেলা কেউ দেখেনা,দেখবে কি করে সবাইতো অন্ধ
    নীতিবোধ সব আইসিউই-তে কষ্টের ভাষা নীরব।
    অশ্রুজলে সাঁতার কেটে ঠিকানা খোঁজে আজ সবে
    আগামীর চিন্তা কেউ করেনা যারাও আছে বেঁচে
    মানব ও পশু আত্মায় নেই কোন ভেদাভেদ এখানে
    আপন স্বার্থে অস্থির সবাই হায়ানা রূপী কর্ম…Read More

    3
    2 Comments
    • মানুষ খুব অস্তিত্ববাদী। অভিনন্দন কবি।

    • কবিমন সর্বদাই দেশ ও দশের চিন্তায় ব্যাকুল। শুভ কামনা করি কবি তোমার জন্যে।

  • নতুন শিশু
    মোঃতওহিদুল ইসলাম

    সোনার চামচ মুখে নিয়ে জন্ম যাদের ভবে
    সেই মুখে আজ নেশার বড়ি খায় কেন তবে?
    ওরা কারা হেসে হেসে নেশা খাওয়ায় যারা
    ধরা ছোঁয়ার বাইরে থাকে নির্মূল হয়না সারা।
    সরলমনা মানব শিশু নীল নেশায় আজ পরে
    সর্বনাশী অপরাধ সব করছে সমাজ জুড়ে।
    মাতা পিতা স্বজন যারা সবাই পথের কাঁটা
    নেশার ঘোরে আপন ভুলে গায়ে তুলে…Read More

    3
    2 Comments
    • নেশা সর্বনাশা। সমাজ সচেতনতার জন্য কবিকে ধন্যবাদ।

    • অন্ধকারে নয় আলোর পথে হাটুক সবাই। সভ্য দেশ সুন্দর জীবন গড়তে কবির আহ্বানে সাড়া দেই সবাই।

  • যত খুশি
    মোঃতওহিদুল ইসলাম

    বিষণ্নতায় বুকের মাঝে যখন নামে আঁধার
    মেঘ এসে চোখের কোণে বৃষ্টি নামায় আমার।
    রাতের আকাশ আমায় দেখে চাঁদকে রাখে ঢেকে
    অনামিশা বন্ধু হয়ে প্রাণ খোলে রোজ ডাকে।
    স্বচ্ছ জলে সাঁতার কাটতে যেই নামি ঘাটে
    কর্ণে শুনি কে যেন মোর আমায় পিছু ডাকে।
    সুখের নেশায় চাই যদি থাকতে নিরাপদ
    অদৃশ্যের লিখন গুণে খোঁজে পা…Read More

    5
    2 Comments
    • জীবন আনন্দের। জীবন উপভোগের। জীবন বিষাদেরও। ছড়ায় ছড়ায় বললে সেই কথা। অভিনন্দন।

    • দুখের সাথে খেলা করেই কেটে যায় বেলা
      যত খুশি তোমার সবে আমায় করো হেলা। অনেক সুন্দর কবিতা । ধন্যবাদ ।।

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    টুনটুনির এক বাসা ছিলো
    গাছের ডালে ঝুলে
    দুষ্টু খোকা দেখলো হঠাৎ
    আঁখি দু’টি মেলে।
    বুদ্ধি আঁটে দুষ্টু খোকা
    ধরবে পাখির ছানা
    পণ করেছে শোনবেনা সে
    আজকে কোন মানা।
    যেই কথা সেই কাজ
    করলো খোকা হেসে
    দেখলো খোকা ছানার চোখে
    জল যেতেছে ভেসে।
    এমন দৃশ্য দেখে খোকার
    বড্ড হলো মায়া
    খোলে দিলো পাযের বাঁধন…Read More

    6
    5 Comments
    • অনেক শিক্ষনীয় এবং ভালোবাসা ময় কবিতা যেন ছবি । ধন্যবাদ ।।

    • ছড়া সাহিত্য সহজ মনে হলেও সহজ নয়। উপলব্ধির উন্নত রূপ দিতে হয়। অভিনন্দন ছড়াকার।

    • খুব সুন্দর ছড়া। সকল প্রাণ নিরাপদে থাকুক মায়ের বুকে। প্রীতি ও শুভেচ্ছা কবি।

    • বেশ প্রানবন্ত লেখা।❤️

    • চমৎকার শিক্ষনীয় ছড়া । ভাল লাগল।

  • Load More Posts

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar