-
সাড়া দেয়
মোঃতওহিদুল ইসলামসৃষ্টির মাঝে স্রষ্টা খোঁজ
রূপ যেখানে হাসে
সকল সৃষ্টির মাঝেই প্রভূ
আছে নিজে মিশে।
দেখা যায়না কভূ তাঁরে
আঁখি দু’টি মেলে
আড়াল থেকে রঙ্গের মাঠে
প্রাণ খুশিতে খেলে।
আহার যোগায় সবার তরে
গোপন প্রেমে মজে
ভালো কাজে খুশি থাকে
বলছে প্রভূ নিজে।
হাসায় কাঁদায় যারে তারে
নিজের বিধান মতে
মুক্তি লাভের উপায় মিলে
ডাকলে গভীর রাতে।
অচল অসার সকল কিছু
আল্লাহর হুকুম ছাড়া
নত শিরে ডাকলে তাঁরে
খুশিতে দেয় সাড়া।
(১৩/৩/২১ইং)
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar
