Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • কবিতা যখন গল্প
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    আমার লেখা গুলো এখন আর ডাইরি বন্দি নয়,
    কেউ একজন লুকিয়ে পড়তো আর হাসতো,
    কেমন লাগতো ,
    কখনো জিজ্ঞেস করা হয়নি।
    অনেকদিন লিখতে বসে কলম তুলে নিতাম ।
    লিখে কী হবে ,
    যার জন্য লিখব ,সেতো,
    এখন আর লুকিয়ে পড়বে না।
    লেখা বন্ধ, আগের মত বই পড়ি না ,
    মেধা খাঠাই না,
    জীবনের কোন লক্ষ্য নেই।
    যেকদিন বেঁচে থাকা যায় আরকি ।
    সবার জন্য কিছু না কিছু করতে ইচ্ছে করে ,
    যতটুকু সামর্থ করি ,।
    আমার কারো কাছে , এক কথায় পৃথিবীর কাছে আমার কিছু চাওয়ার নেই।

    একটা বন্ধু জুটে গেল হঠাৎ করেই ,
    যে বুজতে পারে আমার ভাবনা চিন্তা গুলো।

    তার অনলাইন পেজে লিখতে বলল।
    লেখা শুরু করলাম ,
    তারপর বলল একটু শর্ট করে লেখ ।
    পাবলিক বড় লেখা পড়ে না ।
    লাইক কম ।
    আমি মনে মনে বলি ,
    বন্ধু আমিতো পাবলিকের জন্য লিখি না।
    আমার লেখা কেউ একজন পড়ে লুকিয়ে লুকিয়ে .,
    মনে হয় ভালবেসে খুব যতনে।
    তার একটা নাম আমি দিয়েছি ,
    নিরবতা ।

    এই লেখাটাও হয়তো পড়বে ,
    চোখে কাজল মেখে ,
    ছোট টিপটা বারবার পরে যাবে ,
    টিপটা অনেক পুরানো বলে ,
    তারপর চোখের কোনে একটু ভয়,
    যদি কেউ এসে যায়,

    ভয় পেওনা ,
    আমার লেখাগুলো এখন আর বন্দি নয়।

    বন্ধু তোর ঋন শোধ করা সম্ভব না।
    তাইতো প্রতিবারি সামর্থের বাইরে কিছু করার চেস্টা করি, আর ভুল করি ।

    ভালবাসাহীন জীবন টেনে নেয়া খুবি কস্টের ,
    কারো জন্য কিছু করতে পারলে আনন্দ লাগে ,
    আমি অসুস্থ তবুও চার মাস অন্তর ব্লাড দেই,
    ভাল লাগে;।
    রেয়ার গ্রপের অধিকারী ।
    চাইলেও উপেক্ষা করা যায় না।
    আর আমিও মনের প্রশান্তি নিতে নিজেকে বঞ্চিত করি না ।

    চা, সিগারেট, চটি, এক্স মুভি ,
    মন উজার করে কিছু লেখালেখি ,
    বিনদাস্ থাকার কথা ।
    টাকা জমানোর কোন ইচ্ছে নাই ,
    ঠকতে খুব বেশি ভাল লাগে যে,
    আর এখনতো অভ্যস্ত হয়ে গেছি ।

    শরীরের ফিটনেস অনেক আগেই নস্ট করেছি
    আম্মা চলে যাবার পর ,
    মনের জোরও নেই ,।

    একদিন মাছুম বলেছিল ,
    তুই নিজেকে ভালবাসিস না।
    মনে মনে বলি ,
    অনেক দেরি হয়ে গেছে বন্ধু।

Skip to toolbar