তুলট | জাকারিয়া'র কবিতা সমগ্র | Activity
মাঝি কি নৌকা চালাতে পারে?
শেখ একেএম জাকারিয়া 
নদী বয়ে যায়
দূর থেকে দূরে
বর্ষার জলে ফুলে ওঠে
দুই তীরের বুক।
কালো মেঘ জমে আকাশে
বৃষ্টি নামে অবিরাম
নৌকায় বসে যাত্রীরা
চেয়ে থাকে মাঝির মুখে।
মাঝি হাতে  বৈঠা আছে
তবু নৌকা থেমে থেমে চলে
কখনো স্রোতে টেনে নেয়
কখনো ঘুরে যায়
অচেনা কোনো বাঁকে।
কেউ বলে
ঘরে খাবার নেই
কেউ বলে
কাজ নেই
কেউ বলে
নিরাপদ কোনো ঘাট
কোথাও কি আছে?
মাঝি বলে
স্রোত বড় প্রবল
নদী বড় উত্তাল
সময় বড় কঠিন।
কিন্তু যাত্রীরা জানে
স্রোতকে দোষ দিলে
নৌকা এগোয় না
বৃষ্টিকে দোষ দিলে
বৈঠা শক্ত হয় না
নৌকা যখন বারবার
দিক হারাতে থাকে
তখন প্রশ্ন ওঠে
মাঝির দিকে।
বৈঠা কার হাতে
দিকনির্দেশনা কার কাছে
আর গন্তব্যে পৌঁছানোর
দায়িত্বই বা কার?
একদিন যদি নৌকা ডুবে যায়
তখন শুধু নদীর বিচার হবে না
বিচার হবে বৈঠার
বিচার হবে মাঝির
কেন নৌকা ভুল পথে গেল
কেন যাত্রীরা নিরাপদে ঘাটে পৌঁছালো না
সেই প্রশ্নেরও বিচার হবে।
কারণ নৌকা যাঁর হাতে
যাত্রীরা তাঁর ওপরই
ভরসা রাখে।
নদী এখনো বয়ে চলে
বৃষ্টি  এখনও নামে
স্রোত এখনো বহমান
যাত্রীরা এখনও  অপেক্ষায়
কোন তীরে ভিড়বে নৌকা।
শুধু একটি প্রশ্ন
বর্ষার বাতাসে ভেসে আসে
মাঝি কি সত্যিই
পথ হারিয়েছে
নাকি
নৌকার দিকটাই
ইচ্ছা করে বদলে দিয়েছে?
মাঝি কি নৌকা চালাতে পারে?
শেখ একেএম জাকারিয়া 
নদী বয়ে যায়
দূর থেকে দূরে
বর্ষার জলে ফুলে ওঠে
দুই তীরের বুক।
কালো মেঘ জমে আকাশে
বৃষ্টি নামে অবিরাম
নৌকায় বসে যাত্রীরা
চেয়ে থাকে মাঝির মুখে।
মাঝি হাতে  বৈঠা আছে
তবু নৌকা থেমে থেমে চলে
কখনো স্রোতে টেনে নেয়
কখনো ঘুরে যায়
অচেনা কোনো বাঁকে।
কেউ বলে
ঘরে খ…Read More
শেখ একেএম জাকারিয়া
শেখ একেএম জাকারিয়া 
জাকারিয়া'র কবিতা সমগ্র changed their profile picture