-
মুখবন্ধ
আমি, হ্যাঁ আমি। আমি সম্ভবত কাউকে বুঝতে পারি না। যে কারণে কারো সাথেই নিজেকে মানিয়ে নিতে পারিনা। অভিযোজন হয়না আমার। আসলে ভালো লোকের সমাজে পাগল কখনোই নিজেকে মানিয়ে নিতে পারেনা। কারন, সেই একমাত্র পাগল। যেখানে তার সম মস্তিষ্কের আর কেউ নেই।
হাঁ, নিঃসন্দেহে ধরে নিতে পারো—আমার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে। কিম্বা আমার চিন্তাচেতনা-ধ্যানধারণা ও অদ্ভুত কর্মকাণ্ডের দরুন হ্যালো সিটি অ্যাপে আমার সম্পর্কে অভিযোগ জানাতে পারো। এক কথায় আমি অচেতন। উন্মাদ।
আমার বর্তমান বয়স চলমান সামাজিক ধারানুযায়ী পার্কের কোণে কিম্বা লিটনের ফ্লাটে বসে চুটিয়ে প্রেম করার, মাই লাইফ মাই রুলস নীতিমালা মেনে জীবনকে ইচ্ছেমতো ইনজয় করার। কিন্তু আমি এতদ শত ইচ্ছে থাকা সত্ত্বেও কপোতীর কামুক কপোত হওয়া থেকে নিজেকে ফিরিয়ে রেখেছি। নাহ, আদতে ন্যাচারালি আমার কোনো সমস্যা নেই। নেই কোনো মানসিক বিকারগ্রস্ততা। শুধুমাত্র এক অতিপ্রাকৃত বা তোমাদের মতে অপবিশ্বাসের বশবর্তী হয়েছি আমি৷ কিম্বা বলতে পারো আমি একপ্রকার ব্রেইন ওয়াশের শিকার। চারদিকে বিচরণ করে বেড়ানো ললনাদের দিকে ভুলবশত কিম্বা প্রবৃত্তির ফানুস উড়িয়ে তাকানোর পর ডিপলি চিন্তা করতে গিয়ে নিজেকে ঘৃণা করতে বাধ্য হই। কারন, আমি যে এক তথাকথিত বিশ্বাসের বহিরাবরণ গায়ে জড়িয়ে নিয়েছি।
ফক, রক, রেপ গান এগুলো হয়তো তোমাদের মনের মুকুরে ঢালে পুলকের প্রস্রবণ। করবেইতো, উদ্দীপ্ত যৌবনে যৌনতা কিংবা তার ইঙ্গিত কার না ভালো লাগে। আমি যে ওগুলোকে জ্বলন্ত আঙ্গারে নিক্ষিপ্ত হওয়ার ভীতিতে ঘৃনাভরে প্রত্যাখান করি। কারন, আমার উপর্যুক্ত শিকারী এগুলোকে ঘৃনার ঘোড়ার পদপৃষ্ঠ করতেন।
শিকারীর বর্শির খাদ্যের লোভে মাছ যেমনি বর্শি গিলে ফেলে, ঠিক অনুরুপ আমি যে আমার পরম আরাধ্য জান্নাতের লোভে গিলেছি ইমানের বর্শি। অযথা ছুটাছুটির দরুণ যা তীরের ফলার মতো গেঁথে যায় পিঞ্জরাস্থির প্রকোষ্ঠে। শুরু হয় হৃদয়ের রোষানলে তুমুল রক্তক্ষরণ।
হ্যাঁ। সেই মহানুভব, সেই মহিমান্বিত স্রষ্টার দিকেইতো আমার সরল পদযাত্রা। আমার চলন, গমন এবং প্রত্যাবর্তন। যে তার সুমহান রবকে খুঁজে পেল, সে কি আর সসীম সুখের সাগরে ভাসে? নিমজ্জিত হয়?
4 Comments
Friends
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Md. Safi Mahmud
@safimahmud
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Sheikh-Muhammad-Fahim-Minhaj
@sheikh-muhammad-fahim-minhaj
Dukhu
@dukhu
তুবা
@zariyaat
আর্য
@arjo


শুভ কামনা নিরন্তন